• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
গবেষণা-উদ্ভাবনে বিশ্বমানের হবে বুয়েট: মাহ্‌দী আমিন উপকূলের দুর্গম অঞ্চলে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াবে স্পেশাল টিম হরমুজে জাহাজ চলাচলে নতুন শর্ত দিল ইরান বাংলাদেশ-চীন সম্পর্ক নতুন উচ্চতায়: পররাষ্ট্রমন্ত্রী দেশকে সুস্থ রাখতে খেলাধুলার বিকল্প নেই: ডিএসসিসি প্রশাসক নকল ঠেকাতে এইচএসসি কেন্দ্রের সব কক্ষে ক্যামেরা বসানোর নির্দেশ সভা ডেকেছে জাতীয় কমিটি, দুশ্চিন্তা কাটছে ১৪ হাজার শিক্ষকের তুরাগে ৭ ছাত্রলীগ নেতাকর্মীর লাশ ভাসার খবর ভিত্তিহীন: পুলিশ বিএনপি নির্যাতিত মানুষের পক্ষে কাজ করে: আবদুস সালাম রোহিঙ্গা ইস্যুতে চীন ইতিবাচক ইঙ্গিত দিয়েছে: স্থানীয় সরকারমন্ত্রী

নকল ঠেকাতে এইচএসসি কেন্দ্রের সব কক্ষে ক্যামেরা বসানোর নির্দেশ

নিজস্ব প্রতিবেদক    ২৭ জুন ২০২৬, ০৮:৩৩ পি.এম.
এইচএসসি পরীক্ষা
ফাইল ছবি

আসন্ন উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষা নকলমুক্ত পরিবেশে আয়োজনের লক্ষ্যে প্রতিটি পরীক্ষাকক্ষে সিসিটিভি ক্যামেরা স্থাপনের নির্দেশ দিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

একই সঙ্গে পরীক্ষা চলাকালে নকল প্রতিরোধে সংশ্লিষ্ট সবাইকে সর্বোচ্চ সতর্কতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন তিনি।

শনিবার (২৭ জুন) রাজশাহী শিক্ষা বোর্ডের অধীন পরীক্ষাকেন্দ্রগুলোর কেন্দ্রসচিবদের সঙ্গে অনুষ্ঠিত মতবিনিময় সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব নির্দেশনা দেন শিক্ষামন্ত্রী।

রাজশাহী কারা প্রশিক্ষণ কেন্দ্র মিলনায়তনে আয়োজিত এ সভায় আগামী ২ জুলাই শুরু হতে যাওয়া এইচএসসি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্নের লক্ষ্যে প্রয়োজনীয় প্রস্তুতি ও করণীয় বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হয়।

সভায় উপস্থিত ছিলেন রাজশাহী জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম এবং রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. শামীম আরা চৌধুরী। এছাড়া বোর্ডের আওতাধীন বিভিন্ন পরীক্ষাকেন্দ্রের সচিবরা অংশ নেন।

সভায় রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান জানান, এবার বোর্ডের অধীনে আটটি জেলার ২০৮টি কেন্দ্রে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

পরীক্ষায় অংশ নেবেন ১ লাখ ৪০ হাজার ৮৩০ জন শিক্ষার্থী। সংশ্লিষ্ট সবার সমন্বিত সহযোগিতায় শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা সম্পন্ন হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

ভিওডি বাংলা/এফএ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
ববি হাজ্জাজ প্রাথমিক বিদ্যালয়ে সংগীত ব্যাকগ্রাউন্ডের গ্র্যাজুয়েটদের শিক্ষকতার সুযোগ
ছবি: সংগৃহীত
উচ্চশিক্ষার আন্তর্জাতিকীকরণে ফ্রেমওয়ার্ক তৈরি করছে ইউজিসি
ছবি: সংগৃহীত
জাপানের সহযোগিতায় প্রাথমিক শিক্ষায় বড় সংস্কার আনা হবে: ববি হাজ্জাজ