• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ স্বাস্থ্যসেবায় ইম্পেরিয়াল-কেডিআরএফের যৌথ উদ্যোগ ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ ঢাবির ২৩১ শিক্ষকের বিচার চেয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি রাজধানীতে কলেজের দেয়াল ধসে নিহত ২ আহত ৮

সর্বত্র রাজনৈতিক নিয়োগ দেয়া হচ্ছে : রাশেদ প্রধান

  নিজস্ব প্রতিবেদক
প্রকাশ:  ২৮ জুলাই ২০২৬, ০৭:৪০ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহ-সভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান বলেছেন, "১১টি গুরুত্বপূর্ণ সরকারি সংস্থা ও করপোরেশনের শীর্ষ পদে (গ্রেড-২) ক্ষমতাসীন দল বিএনপির নেতাদের চুক্তিভিত্তিক নিয়োগ প্রদানের ঘটনা স্বৈরতান্ত্রিক। 

একসঙ্গে এত বিপুলসংখ্যক দলীয় নেতাকে শীর্ষ আমলাতান্ত্রিক পদে বসানোর ঘটনা ইতিহাসে সম্পূর্ণ নজিরবিহীন। এই নগ্ন দলীয়করণের মাধ্যমে সরকার আজ জাতির সামনে প্রমাণ করেছে, ‘সবার আগে বাংলাদেশ নয়, সবার আগে বিএনপি’। প্রশাসনে ১১টি শীর্ষ পদে রাজনৈতিক নিয়োগ সরকারি প্রতিষ্ঠানগুলোতে সীমাহীন দুর্নীতির পথ প্রশস্ত করবে, যা রাষ্ট্রযন্ত্রকে দলীয় কার্যালয়ে পরিণত করার শামিল।"

২৮ জুলাই, মঙ্গলবার, পল্টনস্থ শফিউল আলম প্রধান মিলনায়তনে বিকেল ৩টায় যুব জাগপা আয়োজিত “গণভোটের গণরায় অবমূল্যায়ন: জুলাইয়ের চেতনায় যুবসমাজের করণীয়” শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রাশেদ প্রধান আরও বলেন, "গণভোটের গণরায় অবমূল্যায়ন করে সংবিধান সংস্কার পরিষদ গঠন না করে বিএনপি জাতির সাথে বেইমানির যাত্রা শুরু করেছিল। এখন সকল ক্ষেত্রে তারা নিজেদের স্বৈরাচারী মনোভাব প্রকাশ করছে। আমি আজকের এই যুবকদের আলোচনা সভা থেকে সবাইকে অনিবার্য বিপ্লবের আহ্বান জানাই। যদি গণভোটের গণরায় বাস্তবায়ন না হয়, তাহলে বিএনপি সরকারের ক্ষমতায় থাকার অধিকার নেই।"

যুব জাগপা সভাপতি নজরুল ইসলাম বাবলুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলামের সঞ্চালনায় আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন জাগপা সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেন, প্রেসিডিয়াম সদস্য আসাদুর রহমান খান, ঢাকা মহানগর জাগপা সভাপতি এস এম জিয়াউল আনোয়ার, যুব জাগপার যুগ্ম সাধারণ সম্পাদক আল আমিন সজিব, আশিকুর রহমান খান, আবু নাছের, শামীম আহমেদ, সহসাংগঠনিক সম্পাদক সামিরুল ইসলাম রাকিব, আল আমিন, সৌরভ দাস প্রমুখ।

ভিওডি বাংলা/আর 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
শ্যামনগর উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত, আহ্বায়ক কমিটি গঠন
ফাইল ছবি
ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ছাত্রদলের মাসব্যাপী কর্মসূচি
ছবি: সংগৃহীত
শেখ হাসিনা দেশে আসছেন এটি স্রেফ রাজনৈতিক কথা: আন্দালিব পার্থ