• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

শিশুদের মানবিকভাবে গড়ে তুলার আহ্বান প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক    ১৬ জুলাই ২০২৬, ০২:২৮ পি.এম.
প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ প্রদান অনুষ্ঠানে স্টল পরিদর্শন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।  ছবি- সংগৃহীত
প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ প্রদান অনুষ্ঠানে স্টল পরিদর্শন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি- সংগৃহীত

শিশুদের শুধু পাঠ্যপুস্তকের জ্ঞান নয়, মানবিক মূল্যবোধ সমৃদ্ধ নাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষকদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, একটি উন্নত ও কল্যাণমুখী রাষ্ট্র গঠনে মানবিক মানুষ তৈরির বিকল্প নেই। সেই দায়িত্বের বড় অংশ বহন করছেন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা।

বুধবার (১৬ জুলাই) সকালে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত ‘প্রাথমিক শিক্ষা পদক-২০২৬’ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, প্রাথমিক পর্যায়ের শিক্ষকেরাই শিশুদের জীবনের প্রথম দিকের সবচেয়ে গুরুত্বপূর্ণ পথপ্রদর্শক। তাই পাঠদানের পাশাপাশি তাদের মধ্যে সহমর্মিতা, দয়া, দায়িত্ববোধ ও নৈতিক মূল্যবোধ গড়ে তোলার দিকেও বিশেষ নজর দিতে হবে।

প্রধানমন্ত্রী বলেন, কোনো শিশুই যেন মানুষ, প্রাণী বা পরিবেশের প্রতি নিষ্ঠুর মনোভাব নিয়ে বড় না হয়। ছোটবেলা থেকেই তাদের মধ্যে মমত্ববোধ ও মানবিক আচরণের চর্চা নিশ্চিত করতে হবে। ভবিষ্যতের বাংলাদেশ গড়তে মানবিক নাগরিক তৈরির দায়িত্ব শিক্ষকদের ওপরই সবচেয়ে বেশি।

তিনি আরও বলেন, মানবিক মানুষই একটি মানবিক সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখতে পারে। তাই শিক্ষা ব্যবস্থায় নৈতিকতা ও মানবিক মূল্যবোধের বিকাশকে সমান গুরুত্ব দিতে হবে।

অনুষ্ঠানে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে সারা দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচিরও উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। কর্মসূচির প্রতীকী সূচনা হিসেবে তিনি একটি নিমগাছের চারা রোপণ করেন।

সরকারি তথ্য অনুযায়ী, এ কর্মসূচির আওতায় দেশের বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাঙ্গণে একই দিনে প্রায় দুই লাখ গাছের চারা রোপণ করা হয়েছে। পরিবেশ সংরক্ষণ, সবুজায়ন বৃদ্ধি এবং শিক্ষার্থীদের মধ্যে পরিবেশবান্ধব মানসিকতা গড়ে তুলতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এবং শিক্ষা ও প্রাথমিক গণশিক্ষাবিষয়ক উপদেষ্টা মাহদী আমিন বক্তব্য দেন। এ সময় বিভিন্ন পর্যায়ের শিক্ষক, শিক্ষা প্রশাসনের কর্মকর্তা এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

ভিওডি বাংলা/জা
 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রথযাত্রা ও উল্টো রথযাত্রা উপলক্ষে নিরাপত্তা নিশ্চিতে বিশেষ ব্যবস্থা নিয়েছে র‌্যাব। ছবি: সংগৃহীত
রথযাত্রা ঘিরে দেশজুড়ে র‌্যাবের বিশেষ নিরাপত্তা
ছবি: সংগৃহীত
আন্দোলনের আড়ালে কিছু মহল ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়: স্বরাষ্ট্রমন্ত্রী
প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। ছবি: ভিওডি বাংলা
জুলাই শহিদদের আত্মত্যাগ ইতিহাসে চিরস্মরণীয়: ইশরাক