• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
গ্যাস সংকট আরও কয়েকদিন, ভোগান্তিতে সব শ্রেণির গ্রাহক পরীক্ষা পদ্ধতি ঢেলে সাজাতে 'উচ্চপর্যায়ের টাস্কফোর্স' গঠনের ঘোষণা মোদির রাষ্ট্রপতি পদে আলোচনায় বিএনপির পাঁচ শীর্ষ নেতা ভারত সিরিজ ঘিরে আশাবাদী মিরাজ, সম্পর্ক স্বাভাবিকে তৎপর বিসিবি অবৈধ সম্পদের অভিযোগ, সাবেক জেল সুপার ও স্ত্রীকে ঘিরে দুদকের অনুসন্ধান স্বৈরাচারের পুনরুত্থানের কোনো সুযোগ নেই: সমাজকল্যাণ মন্ত্রী দৃষ্টিপ্রতিবন্ধী শারমিনের কর্মসংস্থানের ব্যবস্থা করলেন স্বাস্থ্যমন্ত্রী সারিয়াকান্দিতে দ্বিতীয় যমুনা সেতুর দাবিতে মানববন্ধন দলীয় ব্যক্তির নিয়োগ নিরপেক্ষ নির্বাচনের জন্য হুমকি: জামায়াত গাড়ি কেনার নেশায় প্রথম সিনেমায় ‘হ্যাঁ’ বলেছিলেন রাকুল প্রীত সিং

২৫০ সহকারী জজ নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ

  নিজস্ব প্রতিবেদক
প্রকাশ:  ২৬ জুলাই ২০২৬, ১১:৪৬ এ.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশন সচিবালয় ১৯শ’ বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষা-২০২৬-এর বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এ পরীক্ষার মাধ্যমে জুডিসিয়াল সার্ভিসের প্রবেশ পদ সহকারী জজ (সিভিল জজ) পদে মোট ২৫০ জন উপযুক্ত প্রার্থী নিয়োগ দেওয়া হবে। কমিশনের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

পদের নাম ও শূন্য পদ 

পদের নাম: সহকারী জজ (সিভিল জজ)

পদ সংখ্যা: ২৫০টি (পদ সংখ্যা হ্রাস বা বৃদ্ধি হতে পারে)

বেতন স্কেল: জুডিসিয়াল সার্ভিস বেতন স্কেল, ২০১৬ অনুযায়ী ৩০,৯৩৫-৬৪,৪৩০ টাকা এবং সরকারি সিদ্ধান্ত অনুসারে অন্যান্য সুবিধা।

যোগ্যতা ও অভিজ্ঞতা:

শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে ৪ বছর মেয়াদি স্নাতক (সম্মান), আইন বিষয়ে স্নাতক বা কোনো স্বীকৃত বিদেশি বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে ৩ বছর মেয়াদি স্নাতকসহ স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে। শিক্ষাগত অর্জনে ন্যূনতম দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএ থাকতে হবে। আইন বিষয়ের শেষ বর্ষের পরীক্ষায় অবতীর্ণ প্রার্থীরাও শর্তসাপেক্ষে আবেদন করতে পারবেন।

বয়সসীমা: ১ জুলাই ২০২৬ তারিখে প্রার্থীর বয়স অনধিক ৩২ বছর হতে হবে (মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষার সনদ অনুযায়ী নির্ধারিত)।

পরীক্ষার ধরন ও সময়সূচি:

প্রাথমিক পরীক্ষা (MCQ): ১০০ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে (পাস নম্বর ৫০)। প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা যাবে। অক্টোবর ২০২৬-এর প্রথম সপ্তাহে এ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

লিখিত পরীক্ষা: ১০০০ নম্বরের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে (গড় পাস নম্বর ৫০ শতাংশ)।

মৌখিক পরীক্ষা: ১০০ নম্বরের মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে (পাস নম্বর ৫০)।

পরীক্ষাকেন্দ্র: প্রাথমিক, লিখিত ও মৌখিক পরীক্ষা ঢাকা মহানগরে অনুষ্ঠিত হবে।
 
আবেদন প্রক্রিয়া ও ফি:

আগ্রহী প্রার্থীদের জুডিসিয়াল সার্ভিস কমিশনের অফিশিয়াল ওয়েবসাইট -এর মাধ্যমে নির্ধারিত ‘BJSC Form I’ ফরম পূরণ করে আবেদন সম্পন্ন করতে হবে।

আবেদন শুরুর তারিখ ও সময়: ৬ আগস্ট ২০২৬ (দুপুর ১২.০০ ঘটিকা)।

আবেদনের শেষ তারিখ ও সময়: ৬ সেপ্টেম্বর ২০২৬ (রাত ১১.৫৯ ঘটিকা)।

পরীক্ষার ফি: ১২০০/- টাকা (টেলিটক সংযোগের মাধ্যমে ৭ সেপ্টেম্বর ২০২৬ রাত ১১.৫৯ ঘটিকার মধ্যে জমা দিতে হবে)।

ভিওডি বাংলা/জা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
৭ পদে ৫৭৫ কর্মী নিয়োগ দেবে হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয়
ছবি: সংগৃহীত
প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে কাজের সুযোগ
ছবি: সংগৃহীত
পল্লী উন্নয়ন একাডেমিতে চাকরির সুযোগ