মেসিদের সামনে ৭২ বছরের ইতিহাস গড়া সুইজারল্যান্ড

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে এবার মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা ও সুইজারল্যান্ড। মিশরের বিপক্ষে নাটকীয় জয় নিয়ে শেষ আটে ওঠা লিওনেল মেসির দল এবার সেমিফাইনালের লক্ষ্য নিয়ে মাঠে নামবে। অন্যদিকে টাইব্রেকারে কলম্বিয়াকে হারিয়ে ৭২ বছর পর বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে জায়গা নিশ্চিত করেছে সুইজারল্যান্ড।
আগামীকাল বাংলাদেশ সময় সকাল ৭টায় অনুষ্ঠিত হবে আর্জেন্টিনা ও সুইজারল্যান্ডের বহুল প্রতীক্ষিত কোয়ার্টার ফাইনাল ম্যাচ।
বাংলাদেশের দর্শকরা টেলিভিশন ও অনলাইন, দুই মাধ্যমেই ম্যাচটি উপভোগ করতে পারবেন। রাষ্ট্রীয় টেলিভিশন বিটিভির পাশাপাশি টি-স্পোর্টস ও সময় টেলিভিশন সরাসরি ম্যাচ সম্প্রচার করবে।
এ ছাড়া সাবস্ক্রিপশন সুবিধার মাধ্যমে মোবাইল ফোন ও স্মার্ট ডিভাইসে মাই রবি অ্যাপ, বাংলালিংকের টফি, গ্রামীণফোনের বায়োস্কোপ এবং আইস্ক্রিন প্ল্যাটফর্মে ম্যাচটি দেখা যাবে।
অনলাইনভিত্তিক আরও কয়েকটি প্ল্যাটফর্মেও ম্যাচটি উপভোগের সুযোগ রয়েছে। ফুটবলপ্রেমীরা স্পোর্টসজিফাই ও স্পোর্টজেডএক্স অ্যাপ থেকেও আর্জেন্টিনা বনাম সুইজারল্যান্ডের কোয়ার্টার ফাইনাল দেখতে পারবেন।
ভিওডি বাংলা/এমএস








মন্তব্য