• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা নবম পে-স্কেল বাস্তবায়নে শেষ ধাপে সরকার এইচএসসি পরীক্ষায় এআই ব্যবহার করে নকল, পরীক্ষার্থী বহিষ্কার রাজধানীতে যুবদল কর্মী হত্যা মামলার রহস্য উদঘাটন নাইজেরিয়ায় বন্দুকধারীদের তাণ্ডব, নিহত অন্তত ৩০ জাতীয় অধ্যাপক হলেন শিক্ষাবিদ মাহবুব উল্লাহ ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ছাত্রদলের মাসব্যাপী কর্মসূচি

যুদ্ধ শেষের সিদ্ধান্ত তেহরানের হাতে, যুক্তরাষ্ট্রকে কড়া বার্তা

  আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ:  ২৭ জুলাই ২০২৬, ০৬:৪৯ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান সংঘাত কখন শেষ হবে, সে সিদ্ধান্ত তেহরানই নেবে বলে জানিয়েছে ইরান। 

একই সঙ্গে দেশটি দাবি করেছে, ইসরায়েলের প্রভাবে শুরু হওয়া পাঁচ মাসের এই যুদ্ধে যুক্তরাষ্ট্র এখন ‘চাপে’ রয়েছে এবং শেষ পর্যন্ত এর মূল্য দিতে হবে।

সোমবার (২৭ জুলাই) ইরানের পক্ষ থেকে দেওয়া এক প্রতিক্রিয়ায় এসব দাবি করা হয়।

ইরানের দাবি, যুক্তরাষ্ট্র টানা প্রায় দুই সপ্তাহের বিমান হামলার পর বর্তমানে নতুন করে হামলা চালাচ্ছে না। এর পরিপ্রেক্ষিতে তেহরানও মধ্যপ্রাচ্যজুড়ে মার্কিন স্বার্থ লক্ষ্য করে পরিচালিত প্রতিশোধমূলক হামলা স্থগিত রেখেছে।

অন্যদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সেনাবাহিনীর গোলাবারুদের মজুত কমে আসছে বলে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত খবর প্রত্যাখ্যান করেছেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের কাছে পর্যাপ্ত অস্ত্র ও গোলাবারুদ রয়েছে এবং প্রয়োজনের তুলনায় মজুত অনেক বেশি।

এদিকে সংঘাতের মধ্যেই অধিকৃত পশ্চিম তীরে অভিযান আরও জোরদার করেছে ইসরায়েলি বাহিনী। বিভিন্ন আন্তর্জাতিক সূত্রের তথ্যমতে, নাবলুস, রামাল্লাহ, হেবরন ও পূর্ব জেরুজালেমসহ একাধিক এলাকায় অভিযান, গ্রেপ্তার এবং বাড়িঘর গুঁড়িয়ে দেওয়ার ঘটনা বেড়েছে। একই সঙ্গে ইসরায়েলি সেনা ও বসতি স্থাপনকারীদের তৎপরতাও বৃদ্ধি পেয়েছে।

সূত্র: আল জাজিরা

ভিওডি বাংলা/এমএস 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি : সংগৃহিত
যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার সম্ভাবনায় কমলো তেলের দাম
ছবি: সংগৃহীত
বার্লিন প্রাইড শোভাযাত্রায় হামলার সন্দেহভাজন পুলিশের গুলিতে নিহত
ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রের সিয়াটলে খাবার উৎসবে বন্দুক হামলা, নিহত ২