কেভিন হার্টকে নিয়েই ব্রডওয়ের মঞ্চে উঠতে চান দ্য রক

হলিউড তারকা ডোয়েন জনসনের দীর্ঘদিনের ইচ্ছা নিউইয়র্কের বিশ্বখ্যাত ব্রডওয়ে মঞ্চে অভিনয় করা। আর সেই মঞ্চে তার সঙ্গী হিসেবে তিনি চান দীর্ঘদিনের বন্ধু ও সহঅভিনেতা কেভিন হার্টকে।
সম্প্রতি পিপল সাময়িকীকে দেওয়া এক সাক্ষাৎকারে ডোয়েন জনসন জানান, গত আড়াই থেকে তিন বছর ধরে তার ব্রডওয়ে অভিষেকের পরিকল্পনা নিয়ে কাজ চলছে।
তিনি মজার ছলে বলেন, "গত আড়াই থেকে তিন বছর ধরে আমার ব্রডওয়ে অভিষেকের পরিকল্পনা নিয়ে কাজ করছি। আজ বিষয়টি বলছি, কারণ টেকিলাই যেন আমাকে এ কথা বলিয়ে নিচ্ছে।"
ডোয়েন জনসন জানান, তিনি ও কেভিন হার্ট প্রযোজক জেফ্রি সেলারের নতুন প্রযোজনায় ‘দ্য অড কাপল’ নাটকে অভিনয়ের পরিকল্পনা করেছিলেন। তবে দুজনের ব্যস্ত সময়সূচির কারণে সেটি এখনো বাস্তবায়ন করা সম্ভব হয়নি।
এ বিষয়ে তিনি বলেন, "আমাদের জুটি দারুণ হতো। কেভিন আমার সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু। আমি তাকে ভীষণ ভালোবাসি। কিন্তু বাস্তবতা হলো, আগামী তিন থেকে পাঁচ বছর তিনি কাজ নিয়ে এতটাই ব্যস্ত যে নতুন কোনো সময় বের করা কঠিন। এটাই তার সময়সূচি, এটাই বাস্তবতা। বিষয়টি আমি পুরোপুরি বুঝি। আর তার এই ব্যস্ততা ও সাফল্যের প্রতি আমার ভালোবাসা ও শ্রদ্ধা।
ভিওডি বাংলা/তা








মন্তব্য