{# Dark-theme overrides for the above-the-fold critical surfaces. Inlined so dark users don't flash a light background while the async dark.css is still loading. #}
  • ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
‘পাশেই জাহাজ ডুবছিল, মাথার ওপর উড়ছিল ক্ষেপণাস্ত্র’ ভিওডি বাংলায় সংবাদ প্রকাশের পর র‍্যাবের সাঁড়াশি অভিযান, আটক ২ পুলিশে বড় রদবদল, ১৪ কর্মকর্তার বদলি ও পদায়ন ভাঙারি ব্যবসায়ী হত্যা: মূল আসামিসহ গ্রেপ্তার ২ রাজধানীতে চলন্ত ট্রেন থেকে পা পিছলে যুবকের মৃত্যুু প্রশাসকদের আন্তরিকতায় ডেঙ্গু প্রতিরোধ কার্যক্রমে গতি এসেছে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ইরানের সাথে যুদ্ধে প্রায় ১০০ মার্কিন সেনা আহত: পেন্টাগন জেল খাটাকালীনও মডেলিংয়ের স্বপ্ন দেখিয়ে তরুণীদের ধর্ষণ মানবিক কর্মকাণ্ডের স্বীকৃতি, আনসার সদস্যকে মহাপরিচালকের সম্মাননা জিয়াউর রহমানের রাজনৈতিক রূপান্তরের প্রধান কারিগর যাদু মিয়া : তথ্যমন্ত্রী

সরকারের অগ্রাধিকার কর্মসূচিতে সহযোগিতার আগ্রহ বিশ্বব্যাংকের

নিজস্ব প্রতিবেদক    ২১ জুলাই ২০২৬, ০৮:২১ পি.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বাংলাদেশ সরকারের বিভিন্ন অগ্রাধিকারমূলক কর্মসূচি বাস্তবায়নে কারিগরি সহযোগিতা এবং একযোগে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে বিশ্বব্যাংক।

মঙ্গলবার (২১ জুলাই) প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিনের সঙ্গে বাংলাদেশে বিশ্বব্যাংকের ডিভিশন ডিরেক্টর জ্যঁ পেমের সৌজন্য সাক্ষাতে এ বিষয়ে আলোচনা হয়।

সাক্ষাৎকালে সরকারের বিভিন্ন অগ্রাধিকারমূলক কর্মসূচি নিয়ে ফলপ্রসূ মতবিনিময় হয়। আলোচনায় ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, দেশব্যাপী কর্মসংস্থান সৃষ্টি, নারীদের কর্মসংস্থান বৃদ্ধি, কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সম্প্রসারণ এবং প্রান্তিক ও তৃণমূল পর্যায়ের নারীদের অর্থনৈতিক ক্ষমতায়নের বিষয় গুরুত্ব পায়।

বৈঠকে ফ্যামিলি কার্ড কর্মসূচি সারা দেশে আরও কার্যকরভাবে সম্প্রসারণ এবং এর আওতায় দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠী, বিশেষ করে নারীদের অন্তর্ভুক্তি বাড়ানোর বিষয়েও আলোচনা হয়। একই সঙ্গে দক্ষ মানবসম্পদ গড়ে তোলা এবং কর্মসংস্থানমুখী শিক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করা হয়।

এ ছাড়া তৃণমূল পর্যায়ের মানুষের ক্ষমতায়ন, সরকারের বিভিন্ন নীতি ও অগ্রাধিকারমূলক কর্মসূচির কার্যকর বাস্তবায়ন কৌশল এবং অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন, জনকল্যাণ ও কর্মসংস্থান সৃষ্টির বিভিন্ন দিক নিয়েও মতবিনিময় হয়।

বিশ্বব্যাংকের প্রতিনিধিরা বিশ্বের বিভিন্ন দেশে উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নের অভিজ্ঞতা বাংলাদেশের সঙ্গে ভাগ করে নেওয়ার আগ্রহ প্রকাশ করেন। পাশাপাশি সরকারের অগ্রাধিকারমূলক কর্মসূচি বাস্তবায়নে প্রয়োজনীয় কারিগরি সহায়তা দেওয়ার এবং সংশ্লিষ্ট খাতে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করার আগ্রহের কথাও জানান।

সাক্ষাতে বিশ্বব্যাংকের প্রতিনিধি দলে ছিলেন গেইল এইচ. মার্টিন, ধ্রুব শর্মা, আনিকা রহমান, সৈয়দ রাশেদ, আল-জায়েদ জশ এবং শ্রায়না ভট্টাচার্য। 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: ভিওডি বাংলা
ফ্যামিলি কার্ডসহ সামাজিক সুরক্ষা কর্মসূচিতে সহযোগিতার আগ্রহ ডব্লিউএফপির
ছবি: সংগৃহীত
একনেকে উঠছে ২,০৮২ কোটি টাকার কর্মসংস্থান প্রকল্প’
ছবি: সংগৃহীত
মামলাজট নিরসনে মধ্যস্থতা কার্যক্রম আশাব্যঞ্জক ফল দিচ্ছে : আইনমন্ত্রী