• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

ডেঙ্গুতে দুই জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩৯১

নিজস্ব প্রতিবেদক    ১৫ জুলাই ২০২৬, ০৮:৫৭ পি.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

গত ২৪ ঘণ্টায় সারাদেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৩৯১ জন। বুধবার (১৫ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হওয়াদের মধ্যে বরিশাল বিভাগে ৭০ জন, চট্টগ্রাম বিভাগে ৫৩, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৬৪ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৪৭ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৪৯ জন, খুলনা বিভাগে ৭২, ময়মনসিংহ বিভাগে ১৬, রাজশাহী বিভাগে ১২, রংপুর বিভাগে ৬ এবং সিলেট বিভাগে ২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তর আরও জানায়, চলতি বছরে এখন পর্যন্ত মোট ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন ৯ হাজার ৩৭০ জন। এর মধ্যে ৬১ শতাংশ পুরুষ এবং ৩৯ শতাংশ নারী রয়েছেন। 

ভিওডি বাংলা/আর 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ডা. এস এম মনিরুজ্জামান
মবের শিকার স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক
ফাইল ছবি
বন্যা মোকাবিলায় স্বাস্থ্য অধিদপ্তরের বিশেষ নির্দেশনা
বক্তব্য দিচ্ছেন ডা. জুবাইদা রহমান। ছবি: ভিওডি বাংলা
চিকিৎসার প্রকৃত ভিত্তি মানবিকতা: ডা. জুবাইদা রহমান