• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
বাংলাদেশ-চীন সম্পর্ক নতুন উচ্চতায়: পররাষ্ট্রমন্ত্রী দেশকে সুস্থ রাখতে খেলাধুলার বিকল্প নেই: ডিএসসিসি প্রশাসক নকল ঠেকাতে এইচএসসি কেন্দ্রের সব কক্ষে ক্যামেরা বসানোর নির্দেশ সভা ডেকেছে জাতীয় কমিটি, দুশ্চিন্তা কাটছে ১৪ হাজার শিক্ষকের তুরাগে ৭ ছাত্রলীগ নেতাকর্মীর লাশ ভাসার খবর ভিত্তিহীন: পুলিশ বিএনপি নির্যাতিত মানুষের পক্ষে কাজ করে: আবদুস সালাম রোহিঙ্গা ইস্যুতে চীন ইতিবাচক ইঙ্গিত দিয়েছে: স্থানীয় সরকারমন্ত্রী মাদক থেকে বাঁচতে ক্রীড়াঙ্গনে সম্পৃক্ত হতে হবে: সেনাপ্রধান সরকারকে সর্বাত্মক সহযোগিতা করব: সংসদে বিরোধীদলীয় নেতা মালয়েশিয়া-চীন সফর দেশের মানুষের স্বার্থে: প্রধানমন্ত্রী

আপনারা ’৭১-এ কোথায় ছিলেন: জয়নুল আবদিন

নিজস্ব প্রতিবেদক    ২৭ জুন ২০২৬, ০৬:৪১ পি.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বিরোধী দলের সমালোচনার জবাবে সরকার দলীয় সংসদ সদস্য জয়নুল আবদিন ফারুক বলেছেন, তর্ক উত্থাপন করে সংসদকে উত্তপ্ত করতে চাই না। শুধু একটা কথা বলতে চাই, নিজের কথা নিজেরাই বিচার করেন, আপনারা ৭১ সালে কোথায় ছিলেন? স্বাধীনতার একদিন আগে কারা হত্যাকাণ্ড সংগঠিত করেছে? কারা বুদ্ধিশূন্য করতে চেয়েছিল বাংলাদেশকে? এই বিষয়টা একটু নজরে নিয়ে আসেন।
একইসঙ্গে জয়নুল আবদীন ফারুক মুক্তিযোদ্ধাদের ভাতা বাড়ানোর দাবিও জানান বাজেট আলোচনায়।

শনিবার (২৭ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও প্রথম বাজেট অধিবেশনের ১৬তম দিন সকালে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট আলোচনায় বিরোধী দলের নেতাদের সমালোচনার জবাবে তিনি এসব কথা বলেন।

জয়নুল আবদিন ফারুক বলেন, আমাদের বিরোধী দল সমালোচনা করে, অবশ্যই সে সমালোচনার উত্তর আমরা দেব। আজ সব ক্ষেত্রে আপনারা সমালোচনা শুরু করেছেন, এই সমালোচনাগুলো– জাতি গঠনে আপনারা আমাদের সহযোগিতা করেন।

আমরা আপনাদের সহযোগিতা করব, এই পারে আপনারা একদিন আসবেন, ওই পারেও আমরা আরেকদিন যাব, এটাই গণতন্ত্রের নিয়ম। কিন্তু গণতান্ত্রিকভাবে সমালোচনা যদি করেন, আজ একটু আগে আমার ভাই জামায়াতে ইসলামীর শাহজাহান চৌধুরী সাহেব, উনার সঙ্গে আমার এই সংসদে আসার সৌভাগ্য হয়েছে। উনিও কয়েকবার এই পার্লামেন্টে বাজেট উত্থাপন দেখেছেন ও শুনেছেন। উনি একটু আগে স্বরাষ্ট্রমন্ত্রীকে বলেছেন ইসলাম নিয়ে।

জয়নুল আবদিন ফারুক বলেন, আপনি একটু তাকান মিরপুরের শহীদ বুদ্ধিজীবী গোরস্থানের দিকে। স্বাধীনতার একদিন আগে কারা হত্যাকাণ্ড সংগঠিত করেছে? কারা বুদ্ধিশূন্য করতে চেয়েছিল বাংলাদেশকে? এই বিষয়টা একটু নজরে নিয়ে আসেন।

আপনারা একটু দেখেন, আমরা যখন শহীদ প্রেসিডেন্ট জিয়ার কণ্ঠে রেডিওতে যুদ্ধের আহ্বান শুনেছি, ঘোষণা শুনেছি, তখন দৌড়োচ্ছিলাম। এই দলের সদস্যও ছিলাম না, আমরা সেদিন বিশ্ববিদ্যালয় থেকে বেরিয়ে স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেছি।

জয়নুল আবদিন ফারুক বলেন, আজ আপনাদের দলেও অনেক মুক্তিযোদ্ধা আছে। কয়েকজন মুক্তিযোদ্ধা বক্তব্য দিয়েছেন। সেখানে তো আপনি মুক্তিযোদ্ধাদের ভাতা বাড়াবার জন্য কথাটা বলেননি। জুলাই বিপ্লবে যারা শহীদ হয়েছে, যারা আহত হয়েছে, তাদের অবশ্যই আমরা স্মরণ করবো। কিন্তু ৭১-কে ভোলা যাবে না। ৭১-এর স্বাধীনতা যুদ্ধে যারা যুদ্ধ করে দেশ স্বাধীন করে.. আজকে অর্থমন্ত্রী যে বাজেট দিয়েছেন, স্বাধীনতা পাওয়ার কারণে। সেই স্বাধীনতা যোদ্ধাদের প্রতি আমি অর্থমন্ত্রী, আপনার কাছে বিনীত অনুরোধ করব, অন্তত মুক্তিযোদ্ধাদের ভাতাটা বাড়িয়ে দেন। যাতে বাংলাদেশে একটা স্বর্ণাক্ষরে আপনার নামটা লেখা থাকে।

বিরোধী দলের প্রতি আহ্বান জানিয়ে জয়নুল আবদিন ফারুক বলেন, আসুন বাংলাদেশের যে ইতিহাস, সেই ইতিহাস আলোচনা করে এই সংসদকে আগে বলেছি উত্তপ্ত করা যাবে না। তাই আমি অনুরোধ জানাব আসুন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে আদর্শ নিয়ে দেশ গড়ার সুযোগ করে দিয়ে গেছেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে এই সংসদে আসার সৌভাগ্য হয়েছে। সে দেশনেত্রীর কাছে অনেক কথাই শিখেছি। আর বাংলাদেশে গণতন্ত্রের জন্য লড়াই করেছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান।

তিনি বলেন, বাংলাদেশের বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করেছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। সেই গণতন্ত্রকে নস্যাৎ করে দিয়েছে এই পাশে বসা যারা ১৬ বছর দেশ শাসন করেছেন, নিষ্পেষিত করেছে, যারা আত্মাহুতি দিয়েছে, যারা এই ১৭ বছরে গুম হয়েছে। আজকে এই সংসদে বসা উনি বলেছেন যে, আমার স্বামীকে (ইলিয়াস আলী) ফেরত দেন। তাই আজকে আমি আমার বক্তব্য শেষ করতে চাই এই বলে, আসুন সবাই মিলে দেশ গড়ি। বাংলাদেশ সবার আগে। 

ভিওডি বাংলা/আরআই/আ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সংসদে মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রোহিঙ্গা ইস্যুতে চীন ইতিবাচক ইঙ্গিত দিয়েছে: স্থানীয় সরকারমন্ত্রী
সংসদে বক্তব্য রাখছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
প্রধানমন্ত্রীর সফরে নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে: ফখরুল
সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান
মাদক থেকে বাঁচতে ক্রীড়াঙ্গনে সম্পৃক্ত হতে হবে: সেনাপ্রধান