• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

প্রতিশোধের জেরে যুবককে কুপিয়ে হত্যা, বিচ্ছিন্ন ২ হাত

ফরিদপুর প্রতিনিধি    ২৭ জুন ২০২৬, ০১:২৪ পি.এম.
সুমন শেখ। ছবি: ভিওডি বাংলা
সুমন শেখ। ছবি: ভিওডি বাংলা

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় পুরোনো বিরোধের জেরে সুমন শেখ (৩০) নামে এক যুবককে প্রকাশ্যে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। হামলার সময় তার দুই হাত বিচ্ছিন্ন করে দেয় দুর্বৃত্তরা। নৃশংস এ হত্যাকাণ্ডের পর পুরো এলাকায় আতঙ্ক ও উত্তেজনা ছড়িয়ে পড়েছে।

শুক্রবার (২৬ জুন) বিকেলে উপজেলার টগরবন্দ ইউনিয়নের বড়ভাগ পূর্বপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সুমন শেখ ওই এলাকার আলাউদ্দিন শেখের ছেলে।

স্থানীয়দের ভাষ্য, মোটরসাইকেলে যাওয়ার পথে সুমনের গতিরোধ করে ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায় একদল ব্যক্তি। হামলাকারীদের নেতৃত্বে ছিলেন হোসাইন শেখ নামে স্থানীয় এক ব্যক্তি। এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করার পাশাপাশি সুমনের দুই হাত কেটে ফেলা হয় বলে অভিযোগ রয়েছে।

রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েক বছর আগে ইউনিয়ন যুবলীগের এক নেতার হাত কেটে দেওয়ার ঘটনায় দুই পক্ষের মধ্যে বিরোধ তৈরি হয়। সেই ঘটনার জের ধরেই দীর্ঘদিন ধরে এলাকায় উত্তেজনা চলছিল। স্থানীয়দের ধারণা, শুক্রবারের হামলাটি ছিল পূর্বপরিকল্পিত এবং প্রতিশোধমূলক।

ঘটনার পর অভিযুক্ত হোসাইন শেখ ও তার ঘনিষ্ঠরা এলাকা ছেড়ে আত্মগোপনে গেছেন বলে জানা গেছে। এতে এলাকায় নতুন করে সংঘর্ষের আশঙ্কা দেখা দিয়েছে।

আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফকির তাইজুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি চলছে। এছাড়া জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে।

ভিওডি বাংলা/জা
 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে চলছে পাগলা মসজিদের দান গণনার কার্যক্রম। ছবি: সংগৃহীত
পাগলা মসজিদ দানবাক্সে মিলল ৪৩ বস্তা টাকা, চলছে গণনা
ছবি: সংগৃহীত
সাতক্ষীরায় ৯৪ লাখ টাকার মাদক-চোরাচালানি পণ্য জব্দ
ছবি: সংগৃহীত
ওমানে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত