ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) শনিবার (৯ মে) প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে ‘ক্লিনিং ডে’ পালন করবে।
শুক্রবার (৮ মে) এক গণবিজ্ঞপ্তিতে এ বিষয়টি জানিয়েছে ডিএসসিসি।
ডেঙ্গু প্রতিরোধে প্রতি মাসের প্রথম সপ্তাহের শনিবার ক্লিনিং ডে পালনের ঘোষণা দিয়েছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।