• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল

ডেঙ্গু

প্রতি মাসে ক্লিনিং ডে পালনের ঘোষণা ডিএসসিসি প্রশাসকের

   ৪ মে ২০২৬, ০৩:১৫ পি.এম.

ডেঙ্গু প্রতিরোধে প্রতি মাসের প্রথম সপ্তাহের শনিবার ক্লিনিং ডে পালনের ঘোষণা দিয়েছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।

সোমবার (৪ মে) রাজধানীর গুলিস্তানে নগর ভবনের অডিটোরিয়ামে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালের পরিচালক, রাজউক, গণপূর্ত অধিদফতরের কর্মকর্তাসহ সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ ঘোষণা দেন।

ডিএসসিসি প্রশাসক বলেন, ডেঙ্গু প্রতিরোধে প্রতি মাসের প্রথম সপ্তাহের শনিবার ক্লিনিং ডে পালন করা হবে। মে মাসের ৯ তারিক প্রথমবারের মতো ক্লিনিং ডে পালন করা হবে।

একইসঙ্গে নাগরিক সুবিধা নিশ্চিতে সব প্রতিষ্ঠান ও প্রশাসনের পাশাপাশি নাগরিকদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

এ সময় ডেঙ্গুর হট স্পটগুলো চিহ্নিত করে সেই জায়গাগুলোতে টিম পাঠিয়ে পর্যবেক্ষণ করে ফলাফলের ভিত্তিতে ব্যবস্থা নেয়ার নির্দেশনা দেন ডিএসসিসি প্রশাসক।

আবদুস সালাম বলেন, দায়িত্বপ্রাপ্ত সব প্রতিষ্ঠান যদি সচেতন হয়, তবে ৭০ শতাংশ মশা নিধনে কার্যকরী পদক্ষেপ নেয়া যাবে। ওয়ার্ডভিত্তিক জরিপ করে সেগুলো চিহ্নিত করে ব্যবস্থা নেয়া গেলে বর্ষার আগেই এডিশ মশা প্রতিরোধ করা যাবে।

নির্মাণাধীন ভবন, বিভিন্ন কলোনির ক্ষেত্রে গণপূর্ত অধিদফতরকে জোর দেয়ার আহ্বান জানান দক্ষিণ সিটির প্রশাসক।

সভায় মশার ওষুধ প্রয়োগের সময়সূচি, নতুন নির্মাণাধীন ভবন নিয়মিত পরিদর্শন, বিভিন্ন প্রতিষ্ঠানে মশা নিধক টিম রাখাসহ নানাবিধ পরামর্শ দেন বক্তারা।

ভিওডি বাংলা/এফএ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যাত্রাবাড়ীতে ডিএসসিসির উচ্ছেদ অভিযান
যাত্রাবাড়ীতে ডিএসসিসির উচ্ছেদ অভিযান
প্রতি রুটের বাসমালিকদের নিয়ে কোম্পানি করা হবে: শেখ রবিউল
প্রতি রুটের বাসমালিকদের নিয়ে কোম্পানি করা হবে: শেখ রবিউল
রাজধানী থেকে ৪ বাস টার্মিনাল সরানোর সময়সীমা জানালেন সড়কমন্ত্রী
রাজধানী থেকে ৪ বাস টার্মিনাল সরানোর সময়সীমা জানালেন সড়কমন্ত্রী