• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিনকে ডিএসসিসি প্রশাসকের অভিনন্দন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে ইসলামী ঐক্যজোটের অভিনন্দন মিরপুরে গুলিতে যুবদল কর্মী নিহত, আহত ২ সদ্যবিদায়ী রাষ্ট্রপতি বঙ্গভবন ছাড়বেন রোববার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিনকে প্রতিমন্ত্রী ইশরাকের অভিনন্দন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিনকে মন্ত্রী রবিউলের অভিনন্দন সাহাবুদ্দিনের পদত্যাগের পর যেমন ছিল বঙ্গভবনের সামনের দৃশ্য তিন দেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে খলিলুলের পৃথক দ্বিপক্ষীয় বৈঠক নিট প্রশ্নফাঁস কাণ্ডে এনটিএর ৪৭ কর্মকর্তা বরখাস্ত রাষ্ট্রপতির পদত্যাগে আনুষ্ঠানিক প্রতিক্রিয়ায় সংযত বিএনপি

পঞ্চগড় সীমান্তে যুবকের মৃত্যু

স্থানীয়দের দাবি বিএসএফের গুলিতে নিহত


প্রকাশ:  ১৫ জুন ২০২৫, ০৮:৪৮ পি.এম.
শেয়ার করুন 0
স্থানীয়দের দাবি বিএসএফের গুলিতে নিহত

পঞ্চগড় প্রতিনিধি: 

পঞ্চগড়ে সীমান্তে গুলিবিদ্ধ অবস্থায় এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার দিবাগত গভীর রাতে সদর উপজেলার ঘাগড়া সীমান্তে এই ঘটনা ঘটে। নিহত যুবকের নাম রাজু (৩০)। তার বাড়ি হাড়িভাষা ইউনিয়নের ঝুলিপাড়া গ্রামে। সে ওই গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে।

রোববার (১৫ জুন) দুপুরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। সুরতহাল শেষে  ময়নাতদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন পুলিশ।

স্থানীয়দের দাবি, বিএসএফের গুলিতে নিহত হয়েছে ওই যুবক। তবে এখনো গুলি ছোড়ার কথা স্বীকার করেনি বিএসএফ।

স্থানীয়রা জানান, গভীর রাতে রাজু সীমান্তে ভারতের অভ্যন্তরে যাওয়ার সময় গুলিবিদ্ধ হয়। তার দুই পায়ে গুলির ক্ষতচিহ্ন রয়েছে। গুলিবিদ্ধ অবস্থতেই সে বাড়িতে ফিরে আসে। পরে  হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। সকাল থেকেই রাজুর বাড়িতে উৎসুক জনতার ভিড় লক্ষ্য করা গেছে।

হাড়িভাষা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরে আলম চৌধূরী জানান, প্রথমে খবর পেয়েছি রাজুর এক পায়ে গুলি লেগেছে। পরে সরেজমিনে এসে দেখি তার দুই পা গুলিবিদ্ধ হয়েছে। এই সীমান্তে প্রায়ই বিএসএফ গুলি চালায়। কাঁটাতার না থাকায় এটা অরক্ষিত সীমান্ত। যতদূর সম্ভব দূর্যোগপূর্ণ আবহাওয়ায় কোন অসৎ উদ্দেশ্যে ভারতে রাজু ও তার সঙ্গীরা ভারতের অভ্যন্তরে প্রবেশ করে। পরে রাজুকে তার সঙ্গীরা বাড়িতে নিয়ে আসে। দেখলাম গুলিবিদ্ধ হয়েই মারা গেছে রাজু। পরে বিজিবিকে খবর দেওয়া হলে বিজিবি দায় এড়ানোর চেষ্টা করেছেন। আমরা বিজিবির কাছ থেকে এমনটা আশা করিনা। তিনি সাংবাদিকদের জানান, ঘাগড়া ঝুলিপাড়া এবং সাধু পাড়া এলাকায় বিএসএফের গুলিতে গত কয়েক বছরে এ পর্যন্ত ছয়জনের মৃত্যু হয়েছে।

পঞ্চগড় সদর থানার উপ পরিদর্শক ( সেকেন্ড অফিসার) কাইয়ুম আলী জানান, পুলিশ মরদেহ উদ্ধার করে সুরতহাল করা হয়েছে। দুই পায়ে ক্ষত পাওয়া গেছে। ময়নাতদন্তের পর একটি হত্যা মামলা দায়ের করা হবে।

গুলিবিদ্ধ হওয়ার ঘটনার বিষয়ে ৫৬ বিজিবি ব্যটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শেখ বদরুদ্দৌজা জানান, বিষয়টি নিয়ে আমরা তদন্ত করছি। বিএসএফ’র সাথে পতাকা বৈঠকের আহ্বান করেছি। সংশ্লিষ্ট এলাকার স্থানীয় জনগণের সাথে কথা বলেছি, এখন পর্যন্ত বিএসএফ কর্তৃক গুলি ছোড়ার মত কিছু পাইনি। তবে বিজিবির পক্ষ থেকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে।

ভিওডি বাংলা/এম 
 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যশোরে আলোচিত জিতুকে কুপিয়ে হত্যা
যশোরে আলোচিত জিতুকে কুপিয়ে হত্যা
ছবি: সংগৃহীত
বাকৃবিতে জাইকার অর্থায়নে ‘উদ্ভিদ পুষ্টি গবেষণাগার’ উদ্বোধন
ছবি: ভিওডি বাংলা
‘শেষমেশ বাড়িভিটাটাও তিস্তায় গেল, এখন মাথা গোঁজার ঠাঁই চাই’