• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

ময়মনসিংহ

ছাত্রলীগ নেতার মৃত্যু নিয়ে যা জানা গেল

   ১৬ জুন ২০২৫, ০৫:৪০ পি.এম.

ময়মনসিংহ প্রতিনিধি: 

গতকাল রাতে ময়মনসিংহ নগরীতে বোন নাফিয়া আক্তারের বাসায় বেড়াতে এসেছিলেন নেত্রকোণার কলমাকান্দা উপজেলার নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক মো. রুহুল আমিন আকাশ (৩০)।

সোমবার (১৬ জুন) সকালে তিনি বোনের বাসা থেকে বের হন হাসপাতালে যাওয়ার জন্য। কিন্তু পথে হঠাৎ মাথা ঘুরে পড়ে গিয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ নিয়ে তার পরিবারের স্বজন-সুহৃদ ও রাজনৈতিক সহকর্মীদের মাঝে শোকাবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।  

সকাল ১০টার দিকে ময়মনসিংহ নগরীর দিঘারকান্দা শান্তিনগর আলহাজ্ব সিরাজ আলী জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে। আকাশকে মাথা ঘুরে পড়ে যেতে দেখে এগিয়ে আসেন স্থানীয় বাসিন্দা ঈসমাইল হোসেন (৬০) এবং গৃহকর্মী মোছা. বকুল আক্তার (৪০)। বিষয়টি বুঝতে পেরে তারা তাৎক্ষণিক তার মাথায় পানি দিয়ে সুস্থ করার চেষ্টা করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। এতে সহযোগিতা করেন স্থানীয় বাসিন্দা রতন ও রুহুল আমিন নামে দুই ব্যক্তি। পরে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে ঘটনাটি পরিবারকে জানায়।  

রুহুল আমিন আকাশ কলমাকান্দা থানার নাজিরপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বেলায়াতলী গ্রামের বাসিন্দা মো. নওয়াব আলীর ছেলে। তিনি গত ৫ আগস্টের পর থেকে চাকরির সন্ধানে হতাশাগ্রস্ত ছিলেন। 

আকাশের ভগ্নিপতি মো. আনিছুর রহমান বলেন, দেড় মাস আগে রুহুল আমিন আকাশ বিয়ে করেছে। তার স্ত্রী একটি বেসরকারি হাসপাতালে চাকরি করে। গতরাতে সে তার স্ত্রীর সঙ্গে দেখা করে আমার বাসায় বেড়াতে আসে। সন্ধ্যায় তার শারীরিক অবস্থার একটু খারাপ হলে সে বমি করে। এরপর রাতে ঘুমিয়ে পড়ে সকালে হাসপাতালে যাবে বলে বাসা থেকে বের হয়। পথে সে হঠাৎ মাথা ঘুরে পড়ে গেলে তার মৃত্যু হয়। পরে বিষয়টি হাসপাতাল থেকে আমাদের জানানো হয়।  

এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফিরোজ হোসেন ঢাকা পোস্টকে বলেন, এটি স্বাভাবিক মৃত্যু। মৃতের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে একটি বিশেষ মহলকে এই মৃত্যুর ঘটনাটি ভিন্নভাবে উপস্থাপন করে প্রোপাগান্ডা ছড়াতে দেখা গেছে।

এদিকে রুহুল আমিন আকাশের মৃত্যু নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড় সৃষ্টি হয়েছে। বিষয়টি জানতে পেরে স্থানীয় ও কেন্দ্রীয় ছাত্রলীগের নেতারা নিজ নিজ ফেসবুকে পোস্ট করে শোক প্রকাশের মাধ্যমে নিন্দা ও প্রতিবাদ জানান।  ওইসব পোস্টে তারা দাবি করেন- এটি অস্বাভাবিক মৃত্যু এবং হত্যাকাণ্ড।

ভিওডি বাংলা/এম  


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শান্তিগঞ্জে ২৫ কেজি গাঁজাসহ আটক-৩
শান্তিগঞ্জে ২৫ কেজি গাঁজাসহ আটক-৩
নাগরপুরে প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে হাঁসের বাচ্চা বিতরণ
নাগরপুরে প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে হাঁসের বাচ্চা বিতরণ
গোপালগঞ্জে ‘নতুন সমীকরণ’ সেলিমুজ্জামান সেলিমকে ঘিরে
গোপালগঞ্জে ‘নতুন সমীকরণ’ সেলিমুজ্জামান সেলিমকে ঘিরে