• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
মিরপুরে গুলিতে যুবদল কর্মী নিহত, আহত ২ সদ্যবিদায়ী রাষ্ট্রপতি বঙ্গভবন ছাড়বেন রোববার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিনকে প্রতিমন্ত্রী ইশরাকের অভিনন্দন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিনকে মন্ত্রী রবিউলের অভিনন্দন সাহাবুদ্দিনের পদত্যাগের পর যেমন ছিল বঙ্গভবনের সামনের দৃশ্য তিন দেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে খলিলুলের পৃথক দ্বিপক্ষীয় বৈঠক নিট প্রশ্নফাঁস কাণ্ডে এনটিএর ৪৭ কর্মকর্তা বরখাস্ত রাষ্ট্রপতির পদত্যাগে আনুষ্ঠানিক প্রতিক্রিয়ায় সংযত বিএনপি সাংবাদিক আবু হেনা রাসেল স্মরণে দোয়া মাহফিল ও শোকসভা রাষ্ট্রপতির পদত্যাগে ফ্যাসিবাদের শেষ ছায়াও সরে গেল: জামায়াত আমির

চিলমারীতে ডায়রিয়া-জ্বরে ভোগান্তি, হাসপাতালে স্যালাইন সংকট


প্রকাশ:  ১৬ জুন ২০২৫, ০৯:৫২ পি.এম.
শেয়ার করুন 0
ফাইল ছবি
ফাইল ছবি

কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ

কুড়িগ্রামের চিলমারীতে কয়েকদিন ধরে তীব্র ভ্যাপসা গরমে জনজীবনে নেমে এসেছে স্থবিরতা। বাড়ছে গরমজনিত রোগের প্রকোপ। গত ৬ দিনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন অন্তত ৩৯২ জন নারী, পুরুষ ও শিশু।

হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, ডায়রিয়া ও সংক্রামক জ্বরের প্রকোপ বেড়েছে উদ্বেগজনকভাবে। ঈদের পর গরুর মাংস খাওয়ার কারণে অনেকেই পেটের সমস্যায় আক্রান্ত হচ্ছেন। ডায়রিয়া ওয়ার্ডে ভর্তি রোগীদের অভিযোগ, হাসপাতালে স্যালাইন সরবরাহ না থাকায় তাদের বাইরের ফার্মেসি থেকে কিনে আনতে হচ্ছে, যা নিম্নআয়ের পরিবারের জন্য বাড়তি বোঝা হয়ে দাঁড়িয়েছে।

ডায়রিয়া রোগী আব্দুর রহমানের স্বজন রেহেনা বলেন, “গতকাল ভর্তি হওয়ার পর থেকে একটিও স্যালাইন দেয়নি হাসপাতাল। বাইরে থেকে কিনে আনতে হচ্ছে।” সাধারণ ওয়ার্ডেও রোগীর ভিড় বাড়ছে। কেউ জ্বর, কেউ দুর্বলতা কিংবা পেটের সমস্যার জন্য হাসপাতালে এসেছেন।

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, গত ১০ জুন থেকে ১৫ জুন পর্যন্ত প্রতিদিন গড়ে ৬৫-৭০ জন রোগী চিকিৎসা নিয়েছেন। এসময়ে মজুদ ছিল মাত্র ৬০টি কলেরা স্যালাইন, যা চাহিদার তুলনায় অপ্রতুল।

চিলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত স্টোরকিপার মো. নাসির উদ্দিন জানান, “সর্বশেষ মজুদকৃত স্যালাইন শেষ হয়ে গেছে। ডিএ, হার্টম্যান ও কলেরা স্যালাইন এবং প্রয়োজনীয় ওষুধের চাহিদা পাঠানো হয়েছে। বগুড়া থেকে নতুন চালান আসবে দুই দিনের মধ্যে।”

আবাসিক মেডিকেল অফিসার ডা. আবু রায়হান জানান, “তীব্র গরমে ডায়রিয়া ও পেটের রোগ বাড়ছে। স্যালাইন সংকট শুধু চিলমারীতে নয়, সারাদেশেই রয়েছে। তবে শনিবারের মধ্যেই নতুন সরবরাহ আসবে বলে আশা করা হচ্ছে।” তিনি সবাইকে বেশি করে ওরস্যালাইন, ডাবের পানি ও আখের রস খাওয়ার পরামর্শ দেন।

এদিকে আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, আগামী ২৪ ঘণ্টার মধ্যে জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যা পরিস্থিতি কিছুটা স্বস্তির হতে পারে বলে আশা করা হচ্ছে।

ভিওডি বাংলা/এম


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যশোরে আলোচিত জিতুকে কুপিয়ে হত্যা
যশোরে আলোচিত জিতুকে কুপিয়ে হত্যা
ছবি: সংগৃহীত
বাকৃবিতে জাইকার অর্থায়নে ‘উদ্ভিদ পুষ্টি গবেষণাগার’ উদ্বোধন
ছবি: ভিওডি বাংলা
‘শেষমেশ বাড়িভিটাটাও তিস্তায় গেল, এখন মাথা গোঁজার ঠাঁই চাই’