• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
মিরপুরে গুলিতে যুবদল কর্মী নিহত, আহত ২ সদ্যবিদায়ী রাষ্ট্রপতি বঙ্গভবন ছাড়বেন রোববার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিনকে প্রতিমন্ত্রী ইশরাকের অভিনন্দন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিনকে মন্ত্রী রবিউলের অভিনন্দন সাহাবুদ্দিনের পদত্যাগের পর যেমন ছিল বঙ্গভবনের সামনের দৃশ্য তিন দেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে খলিলুলের পৃথক দ্বিপক্ষীয় বৈঠক নিট প্রশ্নফাঁস কাণ্ডে এনটিএর ৪৭ কর্মকর্তা বরখাস্ত রাষ্ট্রপতির পদত্যাগে আনুষ্ঠানিক প্রতিক্রিয়ায় সংযত বিএনপি সাংবাদিক আবু হেনা রাসেল স্মরণে দোয়া মাহফিল ও শোকসভা রাষ্ট্রপতির পদত্যাগে ফ্যাসিবাদের শেষ ছায়াও সরে গেল: জামায়াত আমির

ইশরাক সমর্থকদের বিক্ষোভ

আসিফ-মাহফুজের পদত্যাগের দাবি


প্রকাশ:  ১৭ জুন ২০২৫, ০৩:৫১ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

অন্তর্বর্তী সরকারে থাকা ছাত্র প্রতিনিধিদের দুই উপদেষ্টা আসিফ মাহমুদ ও মাহফুজ আলমের পদত্যাগ দাবি করেছেন বিএনপি নেতা ইশরাক হোসেনের সমর্থকরা। মঙ্গলবার নগর ভবনের সামনে থেকে এই দুই উপদেষ্টার পদত্যাগ দাবি করেন তারা। সকাল থেকেই নগর ভবনের সামনে অবস্থান নেন ইশরাকের সমর্থকরা। ‘আমরা ঢাকাবাসী’র ব্যানারে দীর্ঘদিন ধরে আন্দোলন করে যাচ্ছেন তারা।

এদিকে স্থানীয় সরকারের আইন অনুযায়ী শপথ গ্রহণের আগ পর্যন্ত মেয়রের দায়িত্ব নিবেন না বলে জানিয়েছেন বিএনপি নেতা ইশরাক হোসেন। তবে আন্দোলনের কারণে নাগরিকদের জরুরি সেবা বন্ধ যেন না হয় সেজন্য দক্ষিণ সিটির কর্মকর্তা কর্মচারীদের দিক নির্দেশনা দিয়েছেন তিনি।

মঙ্গলবার (১৭ জুন) সকালে নগর ভবনের সামনে গণঅবস্থান কর্মসূচি শেষে এসব কথা জানান তিনি।

ইশরাক হোসেন অভিযোগ করে বলেন, স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া গণমাধ্যমে বিভ্রান্তিমূলক তথ্য প্রকাশ করে শপথ ভঙ্গ ও নৈতিক অধিকার হারিয়েছেন। তাই তার পদত্যাগের দাবিও জানান তিনি।

এসময় স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দুর্নীতিতে জড়িতদের শাস্তির দাবি জানান তিনি। নগরভবনের অচল অবস্থার জন্য বর্তমান সরকারকে দায়ী করে অতিদ্রুত মেয়রের দায়িত্ব না বুঝিয়ে দিলো আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন ইশরাক হোসেন।

এর আগে গতকাল সোমবার নগর ভবনের সামনে এক সংবাদ সম্মেলনে জরুরি সেবা চালু রেখে শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন ইশরাক হোসেন। সেই ধারাবাহিকতায় আজও আন্দোলন চলছে।ওই সংবাদ সম্মেলনে ইশরাক বলেন, ‘আপিল বিভাগের রায়ের পরিপ্রেক্ষিতে আমাকে বৈধ মেয়র করা হয়েছে। কিন্তু সরকার এখনো কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে পরেনি। এ জন্য গতকালকে আমরা বিরতিহীনভাবে আন্দোলন কর্মসূচি ঘোষণা করেছি।’

তিনি বলেন, ‘আপনারা জানেন, দীর্ঘদিন ধরে নাগরিক সেবা কিন্তু বিঘ্ন হচ্ছে। আমাদের আন্দোলনের কারণে যেন জনগণের দুর্ভোগ না হয় বা কমিয়ে আনা যায়, সে জন্য জরুরি সেবা অব্যাহত থাকবে। আমরা আজকে থেকে ধারাবাহিকভাবে বিভিন্ন দপ্তরের কর্মচারীদের সঙ্গে বৈঠক করছি। এ বৈঠক অব্যাহত থাকবে।’

ইশরাক বলেন, ‘ঈদের মধ্যে নিরলস পরিশ্রম করে মাঠে কাজ করেছেন পরিচ্ছন্নতাকর্মীরা। তারা ঢাকা শহরকে পরিচ্ছন্ন করেছেন। তাদের ধন্যবাদ জানাচ্ছি। মশকনিধন যেন ঠিকঠাক হয়, এ জন্য আমরা দিকনির্দেশনা দিচ্ছি।’

এদিকে গতকাল সংবাদমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেন, ‘ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ইস্যুতে স্থানীয় সরকার বিভাগ কোনো আইন ভঙ্গ করেনি। বিষয়টি বিচারাধীন থাকা অবস্থায় গেজেটের মেয়াদ এবং পরবর্তীতে সিটি করপোরেশনের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় স্থানীয় সরকার বিভাগের শপথ দেওয়ার কোনো আইনি সুযোগ নেই।’

তিনি বলেন, ‘তবে এভাবে ক্ষমতা প্রদর্শন করে নগর ভবন দখল করে দক্ষিণ ঢাকার দৈনন্দিন নাগরিক সেবায় বিঘ্ন ঘটানো দায়িত্বহীনতা এবং আইনের শাসনের প্রতি অবমাননাকর।’

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: ভিডিও থেকে
সাহাবুদ্দিন সবসময় জনগণের সরকারের প্রতি শ্রদ্ধাশীল ছিলেন
ছবি: সংগৃহীত
বিএনপি নেতার ওপর হামলা, জড়িতদের গ্রেপ্তার দাবি আবদুস সালামের
ফাইল ছবি
তিন বছরে তিন সরকারকে শপথ পড়িয়েছিলেন সাহাবুদ্দিন