• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

রাজধানীতে গুলিবিদ্ধ দুই ডিবি সদস্য

   ১৯ জুন ২০২৫, ১১:২৪ এ.এম.
প্রতীকী ছবি

ঢামেক প্রতিবেদক
রাজধানীর পল্টন থানার ফকিরাপুল এলাকায় অভিযান চালানোর সময় মাদক কারবারিদের ছোড়া গুলিতে গোয়েন্দা পুলিশের দুই সদস্য গুলিবিদ্ধ হয়েছেন। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল বুধবার দিবাগত রাত পৌনে ১টার দিকে পল্টন থানার ফকিরাপুল মোড়ে মেইন রোডে ঘটনাটি ঘটে। আহতরা হলেন সহকারী উপপরিদর্শক (এএসআই) আতিক হাসান ও কনস্টেবল সুজন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) মো. মাসুদ আলম জানান, রাতে দুই গোয়েন্দা পুলিশ দুর্বৃত্তের গুলিতে আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে আতিক হাসানের পেটের বাম পাশে ও সুজনের বাম পায়ে গুলিবিদ্ধ হয়েছে। দুজনকে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

গতকাল বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি লালবাগ বিভাগের সিনিয়র সহকারী পুলিশ সুপার এনায়েত কবির শোয়েবের নেতৃত্বে মাদকবিরোধী অভিযান চলছিল। ফকিরাপুল মোড়ে মাদক কারবারিদের একটি প্রাইভেটকারের গতিরোধ করে। এ সময় মাদক কারবারিদের সঙ্গে থাকা অস্ত্র দিয়ে পুলিশকে লক্ষ্য করে গুলি করে। এতে দুজন পুলিশ গুলিবিদ্ধ হয়। পরে তাদের উদ্ধার করে প্রথমে রাজারবাগ পুলিশ হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এই অভিযানে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাইভেটকারটি ডিবি হেফাজতে আছে।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রিক্রুটিং কোম্পানির নামে দালাল বাণিজ্য
রিক্রুটিং কোম্পানির নামে দালাল বাণিজ্য
আগ্নেয়াস্ত্র-বিস্ফোরক উদ্ধারে পুলিশের বড় সাফল্য
আগ্নেয়াস্ত্র-বিস্ফোরক উদ্ধারে পুলিশের বড় সাফল্য
ভূমধ্যসাগরে ১৮ বাংলাদেশির মৃত্যু, মানবপাচার চক্রের সদস্য গ্রেপ্তার
ভূমধ্যসাগরে ১৮ বাংলাদেশির মৃত্যু, মানবপাচার চক্রের সদস্য গ্রেপ্তার