• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
সাহাবুদ্দিনের পদত্যাগের পর যেমন ছিল বঙ্গভবনের সামনের দৃশ্য তিন দেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে খলিলুলের পৃথক দ্বিপক্ষীয় বৈঠক নিট প্রশ্নফাঁস কাণ্ডে এনটিএর ৪৭ কর্মকর্তা বরখাস্ত সাংবাদিক আবু হেনা রাসেল স্মরণে দোয়া মাহফিল ও শোকসভা রাষ্ট্রপতির পদত্যাগে ফ্যাসিবাদের শেষ ছায়াও সরে গেল: জামায়াত আমির মোদী সরকারকে ২৪ ঘণ্টার আলটিমেটাম সিজেপির সাহাবুদ্দিন সবসময় জনগণের সরকারের প্রতি শ্রদ্ধাশীল ছিলেন বিএনপি নেতার ওপর হামলা, জড়িতদের গ্রেপ্তার দাবি আবদুস সালামের তিন বছরে তিন সরকারকে শপথ পড়িয়েছিলেন সাহাবুদ্দিন থাইল্যান্ডের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পররাষ্ট্র উপদেষ্টার বৈঠক

জন্তিহার অগ্নি শিখা সংঘের বার্ষিক ফুটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন গাজীপুর


প্রকাশ:  ২০ জুন ২০২৫, ০৯:৪৪ পি.এম.
শেয়ার করুন 0
জন্তিহার অগ্নি শিখা সংঘের বার্ষিক ফুটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন গাজীপুর

পাবনা প্রতিনিধি: 
পাবনার ফরিদপুরে জন্তিহার অগ্নিশিখা সংঘের আয়োজনে বার্ষিক ফুটবল প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। বৃষ্টি বিঘ্নিত তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় গাজীপুরের আনন্দ সংঘ ২-০ গোলে রাজশাহীর কিশোর ফুটবল একাডেমীকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।

শুক্রবার (২০ জুন) বিকালে ফরিদপুরের জন্তিহার অগ্নি শিখা সংঘের খেলার মাঠে প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, রাজশাহী বিভাগের সাবেক ডিআইজি ও বাংলাদেশ পুলিশ সংস্কার কমিটির সদস্য সচিব খান সাঈদ হাসান জ্যোতি।

বিশেষ অতিথি ছিলেন, পাবনার পুলিশ সুপার মোরতোজা আলী খাঁন, বাংলাদেশ রেলওয়ে পশ্চিমাঞ্চলের প্রধান সংস্থাপন কর্মকর্তা এস এম রাশেদ ইবনে আকবর, নির্বাচন কমিশন সচিবালয়ের নির্বাচন অফিসার কে এম তৌহিদুল ইসলাম পান্নু। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জন্তিহার অগ্নিশিখা সংঘের সভাপতি বিশিষ্ট লেখক ও গবেষক মহিউদ্দিন ভূঁইয়া।

টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হন গাজীপুরের সৌরভ। চ্যাম্পিয়ন দলকে প্রাইজমানি হিসেবে ৮০ হাজার এবং রানার্সআপ দলকে প্রাইজমানি হিসেবে ৫০ হাজার টাকা দেওয়া হয়। 

গত ৭ এপ্রিল শুরু হয় এই ফুটবল প্রতিযোগিতা। অংশ নেয় ৮টি দল।

ভিওডি বাংলা/এম 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা ফিফার
ছবি: সংগৃহীত
অবসর নিতে চলেছেন রোনালদো, জানা গেল দিনক্ষণ
ছবি: সংগৃহীত
বিশ্বকাপে ম্যাচ ফিক্সিং নিয়ে যা জানাল ফিফা