• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
সাহাবুদ্দিনের পদত্যাগের পর যেমন ছিল বঙ্গভবনের সামনের দৃশ্য তিন দেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে খলিলুলের পৃথক দ্বিপক্ষীয় বৈঠক নিট প্রশ্নফাঁস কাণ্ডে এনটিএর ৪৭ কর্মকর্তা বরখাস্ত সাংবাদিক আবু হেনা রাসেল স্মরণে দোয়া মাহফিল ও শোকসভা রাষ্ট্রপতির পদত্যাগে ফ্যাসিবাদের শেষ ছায়াও সরে গেল: জামায়াত আমির মোদী সরকারকে ২৪ ঘণ্টার আলটিমেটাম সিজেপির সাহাবুদ্দিন সবসময় জনগণের সরকারের প্রতি শ্রদ্ধাশীল ছিলেন বিএনপি নেতার ওপর হামলা, জড়িতদের গ্রেপ্তার দাবি আবদুস সালামের তিন বছরে তিন সরকারকে শপথ পড়িয়েছিলেন সাহাবুদ্দিন থাইল্যান্ডের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পররাষ্ট্র উপদেষ্টার বৈঠক

কারাগারে কত দেনমোহরে বিয়ে করলেন নোবেল


প্রকাশ:  ২১ জুন ২০২৫, ১০:৪২ এ.এম.
শেয়ার করুন 0
কারাগারে কত দেনমোহরে বিয়ে করলেন নোবেল

আদালত প্রতিবেদক: 

এক সময় দুই বাংলার শ্রোতাদের হৃদয়ে জায়গা করে নেওয়া গায়ক মাইনুল আহসান নোবেল বর্তমানে রয়েছেন তুমুল বিতর্কে। গানের মঞ্চ নয়, এখন তার ঠিকানা কয়েদখানায়। ধর্ষণ মামলায় গ্রেপ্তারের পর কয়েক সপ্তাহ ধরে সেখানেই রয়েছেন তিনি। তবে এবার সেই কারাগার থেকেই জীবনের নতুন অধ্যায় শুরু করলেন নোবেল।

পরদিন বৃহস্পতিবার (২০ জুন) দুপুরে কারাগারে অনুষ্ঠিত হয় নোবেল ও সেই নারীর বিয়ের আনুষ্ঠানিকতা। আদালতের নির্দেশনা অনুযায়ী, কারা কর্তৃপক্ষের উপস্থিতিতেই এই বিয়ে সম্পন্ন হয়।

জানা গেছে, এই বিয়েতে দেনমোহর ধরা হয়েছে ১০ লাখ টাকা।

ইডেন কলেজের এক ছাত্রীর করা ধর্ষণ মামলায় গত ২০ মে থেকে কারাগারে বন্দি নোবেল। অভিযোগ, সেই নারীকে সাত মাস ধরে একটি বাসায় আটকে রেখে ধর্ষণ ও শারীরিক নির্যাতন করেছেন তিনি। এই মামলায় গ্রেপ্তার হয়ে আদালতের রায়ে বর্তমানে কারাগারেই আছেন নোবেল।

এরপর ধর্ষণ মামলায় গ্রেপ্তার গায়ক নোবেলকে মামলার বাদী সেই নারীকে বিয়ে করার আদেশ দেন আদালত। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের ম্যাজিস্ট্রেট নাজমিন আক্তার গত বুধবার এ আদেশ দেন।

নোবেলের আইনজীবী জসীম উদ্দিন এবং মামলার দায়িত্বপ্রাপ্ত এসআই ইলা মণি গণমাধ্যমকে জানান, বাদী ও আসামি দু’পক্ষের সম্মতিতেই বিয়ের ব্যবস্থা নেওয়া হয়েছে। বিয়েতে উপস্থিত ছিলেন উভয় পক্ষের ঘনিষ্ঠজনেরা, যাদের মধ্যে ছিলেন—নাজমা হোসেন, সাবিহা তারিন, খলিলুর রহমান এবং সাদেক উল্লাহ ভূঁইয়া।

ভিওডি বাংলা/এম 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহিত
যে কারণে কারাগারে টিকটকার প্রিন্স মামুন
ছবি: সংগৃহিত
আবেগঘন বার্তা মাইলসের শাফিন আহমেদকে হারানোর দুই বছর আজ
ছবি: সংগৃহিত
মামুনুর রশীদের মা রোকেয়া খানম আর নেই