• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
সাহাবুদ্দিনের পদত্যাগের পর যেমন ছিল বঙ্গভবনের সামনের দৃশ্য তিন দেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে খলিলুলের পৃথক দ্বিপক্ষীয় বৈঠক নিট প্রশ্নফাঁস কাণ্ডে এনটিএর ৪৭ কর্মকর্তা বরখাস্ত সাংবাদিক আবু হেনা রাসেল স্মরণে দোয়া মাহফিল ও শোকসভা রাষ্ট্রপতির পদত্যাগে ফ্যাসিবাদের শেষ ছায়াও সরে গেল: জামায়াত আমির মোদী সরকারকে ২৪ ঘণ্টার আলটিমেটাম সিজেপির সাহাবুদ্দিন সবসময় জনগণের সরকারের প্রতি শ্রদ্ধাশীল ছিলেন বিএনপি নেতার ওপর হামলা, জড়িতদের গ্রেপ্তার দাবি আবদুস সালামের তিন বছরে তিন সরকারকে শপথ পড়িয়েছিলেন সাহাবুদ্দিন থাইল্যান্ডের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পররাষ্ট্র উপদেষ্টার বৈঠক

রান-আউট মুশফিক; সেঞ্চুরির পথে শান্ত


প্রকাশ:  ২১ জুন ২০২৫, ১২:১১ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ক্রীড়া ডেস্ক

গল টেস্টের দ্বিতীয় ইনিংসেও দারুণ জুটি গড়েছিলেন মুশফিকুর রহিম আর নাজমুল হোসেন শান্ত। পঞ্চম উইকেটে তাদের জুটি তিন অংকে পৌঁছে গিয়েছিল। তখনই রান-আউট হয়ে থামতে হলো মুশফিককে। ‘মি.ডিপেন্ডেবল’ আউট হওয়ার পরপরই বৃষ্টির কারণে বন্ধ হয়ে গেছে খেলা। সেঞ্চুরির দ্বারপ্রান্তে আছেন শান্ত। লিড হয়েছে ২৪৭ রানের। 

চতুর্থ দিন শেষে শান্ত ৫৬ আর মুশফিক ২২ রানে অপরাজিত ছিলেন।

শনিবার (২১ জুন) ম্যাচের পঞ্চম তথা শেষ দিনেও দারুণ ব্যাটিং করছিলেন দুজন। তাদের ১৯১ বল স্থায়ী জুটিতে এসে যায় ১০৯ রান। প্রবাত জয়াসুরিয়ার বলে দ্রুত সিঙ্গেল নিয়ে পঞ্চাশ ছুঁতে চেয়েছিলেন মুশফিকুর রহিম। কিন্তু থারিন্ডু রাত্নায়াকের সরাসরি থ্রোয়ে রান আউট হয়ে যান ১০২ বলে ৪ বাউন্ডারিতে ৪৯ রান করে।

মুশফিকের বিদায়ের পরপরই গলে নেমে আছে বৃষ্টি। বন্ধ হয়ে যায় খেলা। এসময় ৮৯ রানে ব্যাটিং করছিলেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ৭৬ ওভারে বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেটে ২৩৭ রান। আপাতত বৃষ্টির কারণে খেলা বন্ধ আছে। দিনের আরও দুই সেশন বাকি। গল টেস্টের ভাগ্য ইতোমধ্যেই লেখা হয়ে গেছে। নাটকীয় কিছু না হলে ম্যাচ ড্র হতে যাচ্ছে। কিন্তু নাজমুল হোসেন শান্ত তার ব্যাক টু ব্যাক সেঞ্চুরিটা পাবেন তো?

ভিওডি বাংলা/ডিআর


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা ফিফার
ছবি: সংগৃহীত
অবসর নিতে চলেছেন রোনালদো, জানা গেল দিনক্ষণ
ছবি: সংগৃহীত
বিশ্বকাপে ম্যাচ ফিক্সিং নিয়ে যা জানাল ফিফা