• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

‘মব নিয়ন্ত্রণে গাফিলতি পাওয়া গেলে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা’

   ২৪ জুন ২০২৫, ০১:৫৯ পি.এম.
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেছেন, কোনো ধরনের মবকেই প্রশ্রয় দেওয়া হবে না। মব সৃষ্টিকারীদের আইনের আওতায় আনা হবে। মব নিয়ন্ত্রণে কোনো পুলিশ সদস্যের গাফিলতি পাওয়া গেল তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

মঙ্গলবার (২৪ জুন) ডিএমপির সদর দফতরের ষষ্ঠ তলার সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

মব তৈরি করে সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদাকে হেনস্তার ঘটনায় এক ব্যক্তিকে আটক করার তথ্য জানিয়ে ডিএমপি কমিশনার বলেন, এ ঘটনায় মামলা হচ্ছে।

শেখ মো. সাজ্জাত আলী বলেন, মব সৃষ্টিকারীদের বিরুদ্ধে প্রয়োজনে ছিনতাই-চাঁদাবাজি-ডাকাতির মামলা দেওয়া হবে।

প্রসঙ্গত, গত রোববার রাজধানীর উত্তরার বাসায় ঢুকে একদল লোক নুরুল হুদাকে বের করে আনেন। জুতার মালা পরিয়ে তাকে হেনস্তা করে পুলিশে সোপর্দ করেন। জুতা দিয়ে নুরুল হুদাকে আঘাত ও ডিম নিক্ষেপের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা গেছে, ঘটনার সময় সেখানে পুলিশ উপস্থিত ছিলেন।

ঘটনার পর সেদিন রাতে অন্তর্বর্তী সরকার বিবৃতি দিয়ে বলে, ‘অভিযুক্ত ব্যক্তির ওপর আক্রমণ ও তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করা বেআইনি, আইনের শাসনের পরিপন্থী ও ফৌজদারি অপরাধ। ‘মব’ সৃষ্টি করে উচ্ছৃঙ্খল পরিস্থিতি সৃষ্টিকারী সবাইকে চিহ্নিত করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবে।’

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
এসএসএফের পিস্তল দিয়ে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী
এসএসএফের পিস্তল দিয়ে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশি সমর্থকদের নিয়ে বিশেষ ভ্লগ বানাবে আর্জেন্টিনা
বাংলাদেশি সমর্থকদের নিয়ে বিশেষ ভ্লগ বানাবে আর্জেন্টিনা
অসহায় রোগীদের জন্য ২০ কোটি টাকা অতিরিক্ত বরাদ্দ
অসহায় রোগীদের জন্য ২০ কোটি টাকা অতিরিক্ত বরাদ্দ