• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

সাবেক তিন নির্বাচন কমিশনের সিইসি ও সংশ্লিষ্টদের পাসপোর্ট বাতিল

   ২৪ জুন ২০২৫, ০২:১৪ পি.এম.
ছবি: সংগৃহীত

ডেস্ক রিপোর্ট

ছাত্র-জনতার আন্দোলনের মুখে পতিত ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের আমলে দায়িত্ব পালনকারী তিনটি নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনারসহ (সিইসি) সব সদস্যের পাসপোর্ট বাতিল করা হয়েছে। দেশের একটি জাতীয় দৈনিকে প্রকাশিত প্রতিবেদন এবং পরবর্তীতে পাসপোর্ট অধিদপ্তরের সূত্রে বিষয়টি নিশ্চিত হওয়ায় তা এখন জনমনে গভীর আগ্রহ ও আলোচনা সৃষ্টি করেছে। জনতার আন্দোলন ও অন্তর্বর্তী সরকারের নির্দেশনার পরিপ্রেক্ষিতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।

সোমবার (২৩ জুন) থেকে এই পাসপোর্ট বাতিলের বিষয়টি কার্যকর হয়। পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালকের দপ্তরের অধীন ই-পাসপোর্ট প্রকল্পের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহম্মদ নুরস ছালাম জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারের নির্দেশনা মোতাবেক তিনটি কমিশনের সিইসি এবং সদস্যদের পাসপোর্ট বাতিল করা হয়েছে। নিয়ম অনুযায়ী, দায়িত্বকালীন সময়ে তারা কূটনৈতিক মর্যাদার ‘লাল পাসপোর্ট’ ব্যবহার করতেন। অবসরের পর সাধারণ ই-পাসপোর্ট গ্রহণ করেন তারা, যা এবার স্থগিত করা হয়েছে।

যাদের পাসপোর্ট বাতিল হয়েছে, তাদের মধ্যে আছেন কাজী রকিবউদ্দীন আহমেদ, কে এম নুরুল হুদা ও কাজী হাবিবুল আউয়াল। তিনজনই আওয়ামী লীগ সরকারের অধীনে দায়িত্ব পালনকারী প্রধান নির্বাচন কমিশনার ছিলেন। কে এম নুরুল হুদাকে সম্প্রতি উত্তরা থেকে আটক করে পুলিশ। তার আগেই উশ্ছৃঙ্খল জনতা তাকে গণহেনস্তার পর পুলিশের হাতে তুলে দেয়। পরে আদালতে তোলা হলে পুলিশ তার ১০ দিনের রিমান্ড আবেদন করে, তবে আদালত ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এই পদক্ষেপ নির্বাচন কমিশনের নিরপেক্ষতা ও জবাবদিহিতা প্রশ্নে দেশব্যাপী জনচেতনার প্রতিফলন হিসেবেও বিবেচিত হচ্ছে। দীর্ঘদিনের অনিয়মের অভিযোগ, বিতর্কিত নির্বাচন ও রাজনৈতিক স্বার্থে কমিশনের ব্যবহার—সবকিছু মিলে এই সিদ্ধান্ত জনগণের বিচারের এক নতুন অধ্যায় শুরু করেছে বলে বিশ্লেষকরা মনে করছেন। 

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শ্রীলঙ্কায় সার্কের সিভিওদের সভা শুরু
শ্রীলঙ্কায় সার্কের সিভিওদের সভা শুরু
এসএসএফের পিস্তল দিয়ে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী
এসএসএফের পিস্তল দিয়ে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশি সমর্থকদের নিয়ে বিশেষ ভ্লগ বানাবে আর্জেন্টিনা
বাংলাদেশি সমর্থকদের নিয়ে বিশেষ ভ্লগ বানাবে আর্জেন্টিনা