• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
বঙ্গভবন ছাড়ছেন সাহাবুদ্দিন, প্রস্তুত গুলশানের নতুন বাসা বঙ্গভবন ছাড়ছেন সাহাবুদ্দিন, প্রস্তুত গুলশানের নতুন বাসা রাষ্ট্রপতি পদত্যাগ করলে ৯০ দিনের মধ্যে নির্বাচন, বললেন স্পিকার পদত্যাগপত্র জমা দিলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন জুলাই গণঅভ্যুত্থান স্মরণে ছাত্রদলের দুই দিনের কর্মসূচি প্রধানমন্ত্রীর এসাইনমেন্ট অফিসার পদে নিয়োগ পেলেন মোবাইদুর ইসলাম ইতালির স্বপ্ন দেখিয়ে তরুণকে কেনিয়ায় বিক্রি, দালাল গ্রেপ্তার রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জনের মধ্যে দেশে ফিরলেন স্পিকার রাষ্ট্রপতি ইস্যুতে গুজবে কান না দেওয়ার আহ্বান মির্জা ফখরুলের প্রশ্নপত্র ফাঁসের বিক্ষোভে শিক্ষা সচিবকে সরাল মোদি সরকার

বিএনপি-আওয়ামী লীগের মধ্যে পার্থক্য নেই: ফয়জুল করীম


প্রকাশ:  ২৪ জুন ২০২৫, ০৮:৪৯ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

গাইবান্ধা জেলা প্রতিনিধি    
ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেছেন, আওয়ামী লীগ বিগত ১৬ বছর যেভাবে সাধারণ মানুষের ওপর অন্যায়-অত্যাচার করেছে, ঠিক একইভাবে বিএনপিও শুরু করছে। বিএনপি ও আওয়ামী লীগের মধ্যে কোনো পার্থক্য নেই। তিনি বলেন, দেশে যারাই ক্ষমতায় ছিলেন, কেউই জনগণের জন্য কাজ করেননি। তাই হাতপাখায় ভোট দিয়ে বিজয় করতে পারলে দেশের বিজয় হবে, সাধারণ জনগণের বিজয় হবে।

মঙ্গলবার (২৪ জুন) সন্ধ্যায় গাইবান্ধা পৌর শহীদ মিনার চত্বরে ইসলামী আন্দোলন বাংলাদেশ গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে এক গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ফয়জুল করীম।

মুফতি ফয়জুল করীম বলেন, ‌‘এদেশে শুধু নেতার পরিবর্তন হয়েছে, নীতির পরিবর্তন হয়নি। আগে যে নামে চাঁদাবাজি হতো, শুধু নামের পরিবর্তন হয়েছে কিন্তু চাঁদাবাজির পরিবর্তন হয়নি। এসময় দেশে ইসলাম বাস্তবায়নের জন্য সবার প্রতি আহ্বান জানান তিনি।

সংগঠনের জেলা সভাপতি প্রভাষক মাওলানা মোহাম্মদ আব্দুল মাজেদের সভাপতিত্বে সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) অ্যাডভোকেট এম হাছিবুল ইসলাম, মুহাম্মদ আনওয়ার উল ইসলাম আরিফ, মাহবুবুর রহমান, মুফতি মাহমুদুল হাসান কাসেমী প্রমুখ।

ভিওডি বাংলা/ এমপি


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
ইশরাক হোসেনকে নিয়ে ‘বিভ্রান্তিকর’ প্রতিবেদন প্রচারের অভিযোগে প্রতিবাদ
গাজী মো. নজরুল ইসলাম। ছবি: সংগৃহীত
এমপি পদ ছাড়তে গাজী নজরুলকে জামায়াতের আলটিমেটাম
ছবি: সংগৃহীত
জামায়াতের নাম থেকে ‘ইসলামী’ শব্দ বাদ দেওয়ার দাবি যুবদল সভাপতির