• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

ইশরাকের বক্তব্যের প্রতিক্রিয়ায় যা বললেন উপদেষ্টা আসিফ

   ২৪ জুন ২০২৫, ১০:০৪ পি.এম.
ছবি: সংগৃহীত

জ্যেষ্ঠ প্রতিবেদক
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রধান কার্যালয় নগর ভবনে সংঘর্ষের ঘটনায় বিএনপি নেতা ইশরাক হোসেনের দেওয়া বক্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন স্থানীয় সরকার, যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। 

ইশরাককে ইঙ্গিত করে ক্ষুব্ধ ভাষায় এই জুলাই বিপ্লবী বলেছেন, ‘কিছু হলেই আসিফ মাহমুদকে দায় দিয়ে দাও। নিজ দলের কতিপয় ব্যক্তি দ্বারা প্ররোচিত হয়ে আন্দোলনের ট্র্যাপে পড়ার দায়ও আসিফ মাহমুদকে দিয়ে দাও।’

মঙ্গলবার (২৪ জুন) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে দেওয়া এক পোস্টে এই প্রতিক্রিয়া দেখান আসিফ মাহমুদ।

তিনি আরও লিখেছেন, ‘এর আগেও একবার আন্দোলনরত দুই গ্রুপ মারামারি করে মাথা ফাটায়, আজও একই ঘটনার পুনরাবৃত্তি ঘটেছে। দখলকৃত নগরভবনে প্রভাব বিস্তারকে কেন্দ্র করেই দুই গ্রুপের সংঘর্ষ। এর আগেও নগরভবনের দরজায় তালা লাগিয়ে সামনে দাড়িয়ে বলেছেন, ‘আসিফ মাহমুদ সিটি করপোরেশনের কার্যক্রম বন্ধ করে দিয়েছে।’

এর আগে মঙ্গলবার বিকেলে নগর ভবনে সংঘর্ষের ঘটনায় আহতদের দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) যান ইশরাক হোসেন। 

সেখানে এই বিএনপি নেতা দাবি করেন, ‘নগর ভবনে যারা হামলা চালিয়েছে, তারা স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার ঘনিষ্ঠ। এই হামলার সঙ্গে বিএনপি বা শ্রমিক দলের কেউ জড়িত নয়।’

ইশরাক হোসেনের লোকজনরা দাবি করেন, ‘স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদের ঘনিষ্ঠতম হিসেবে পরিচিত প্রকৌশলী রুবেলের নেতৃত্বে এই হামলা হয়েছে।’

শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি আরিফ চৌধুরীও দাবি করেন, ‘ঢাকাবাসীর ন্যায্য আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য দুদকে অভিযুক্ত সিটি করপোরেশনের প্রকৌশলী আসিফের ঘনিষ্ঠ রুবেল বহিরাগতদের সংগঠিত করে এই হামলা চালায়।’

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শ্রীলঙ্কায় সার্কের সিভিওদের সভা শুরু
শ্রীলঙ্কায় সার্কের সিভিওদের সভা শুরু
এসএসএফের পিস্তল দিয়ে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী
এসএসএফের পিস্তল দিয়ে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশি সমর্থকদের নিয়ে বিশেষ ভ্লগ বানাবে আর্জেন্টিনা
বাংলাদেশি সমর্থকদের নিয়ে বিশেষ ভ্লগ বানাবে আর্জেন্টিনা