• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
রাষ্ট্রপতি পদত্যাগ করলে ৯০ দিনের মধ্যে নির্বাচন, বললেন স্পিকার পদত্যাগপত্র জমা দিলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন জুলাই গণঅভ্যুত্থান স্মরণে ছাত্রদলের দুই দিনের কর্মসূচি প্রধানমন্ত্রীর এসাইনমেন্ট অফিসার পদে নিয়োগ পেলেন মোবাইদুর ইসলাম ইতালির স্বপ্ন দেখিয়ে তরুণকে কেনিয়ায় বিক্রি, দালাল গ্রেপ্তার রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জনের মধ্যে দেশে ফিরলেন স্পিকার রাষ্ট্রপতি ইস্যুতে গুজবে কান না দেওয়ার আহ্বান মির্জা ফখরুলের প্রশ্নপত্র ফাঁসের বিক্ষোভে শিক্ষা সচিবকে সরাল মোদি সরকার বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ সিলেটে নদীর পানি বিপৎসীমার কাছাকাছি, আকস্মিক বন্যার শঙ্কা

সান্তোসের সঙ্গে চুক্তি নবায়ন করেছেন নেইমার


প্রকাশ:  ২৫ জুন ২০২৫, ১১:০৯ এ.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ক্রীড়া ডেস্ক

ইউরোপে ফেরার গুঞ্জনকে থামিয়ে নিজের শেকড়েই থেকে গেলেন নেইমার। ছয় মাসের চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই ৩৩ বছর বয়সী ফরোয়ার্ড নিজের ছেলেবেলার ক্লাব সান্তোসের সঙ্গে চুক্তি নবায়ন করেছেন আরও ছয় মাসের জন্য। চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত সান্তোসেই থাকছেন ব্রাজিলিয়ান মহাতারকা।

সৌদি ক্লাব আল-হিলালের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার পর চলতি বছরের জানুয়ারিতে সান্তোসে ফিরে আসেন নেইমার। ফেরার পর থেকেই গুঞ্জন ছিল ইউরোপীয় ক্লাবগুলো তাকে ঘিরে আগ্রহ দেখাচ্ছে। তবে সব জল্পনার অবসান ঘটিয়ে তিনি চূড়ান্তভাবে রয়ে গেলেন নিজের ঘরেই।

নেইমার নিজেই জানিয়ে দিলেন, এই সিদ্ধান্ত এসেছে হৃদয় থেকে। তিনি বলেন, 'আমি সিদ্ধান্ত নিয়েছি আর আমার হৃদয়ের কথা শুনেছি। সান্তোস শুধু আমার দল নয়, এটি আমার ঘর, আমার শিকড়, আমার ইতিহাস ও আমার জীবন। এখানেই আমি শুরু করে বড় হয়েছি, এখানে আমি সত্যিকারের ভালোবাসা পাই। এখানেই আমি নিজেকে খুঁজে পাই, থাকি সত্যিকার সুখে। এখানে আমি সেই স্বপ্নগুলো পূরণ করতে চাই, যা এখনো অপূর্ণ।'

ভিওডি বাংলা/ডিআর


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা ফিফার
ছবি: সংগৃহীত
অবসর নিতে চলেছেন রোনালদো, জানা গেল দিনক্ষণ
ছবি: সংগৃহীত
বিশ্বকাপে ম্যাচ ফিক্সিং নিয়ে যা জানাল ফিফা