• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
শেষ ২৩ মিনিটে ৫ গোল, বসনিয়াকে ৪-১ গোলে হারাল সুইজারল্যান্ড জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা

প্লাস্টিকের দূষণ রোধ না করলে অস্তিত্ব হুমকির মুখে পড়বে: ড. ইউনূস

   ২৫ জুন ২০২৫, ১২:৫৮ পি.এম.

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে পরিবেশ ও বৃক্ষমেলার উদ্বোধন ঘোষণা করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এসময় তিনি বলেন, অন্তর্বতীকালীন সরকার পরিবেশ রক্ষায় কিছু উদ্যোগ নিয়েছে। যা বাস্তবায়ন করলে বন্যপ্রাণী ফিরে আসবে।

বুধবার (২৫ জুন) রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বিশ্ব পরিবেশ দিবস ও জাতীয় বৃক্ষরোপন অভিযান-২০২৫ এবং পরিবেশ মেলা ও বৃক্ষমেলা ২০২৫ এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

ড. ইউনূস বলেন, প্লাস্টিক ব্যবস্থাপনা ঠিক না থাকায় জীববৈচিত্র ধ্বংসের মুখে পড়েছে। প্লাস্টিক এমন জিনিস হয়ে গেছে যা হুংকার দিচ্ছে হয় আমরা থাকবো, না হয় তোমরা থাকবে। দুটো একসাথে থাকা যাবে না। তাই প্লাস্টিকের দূষণ রোধে জেগে উঠতে হবে, সমাধান করতে হবে, না হলে অস্তিত্ব হুমকির মুখে পড়বে।

জীবন বাঁচাতে যে পরিবেশ দরকার সেই পরিবেশকে মানুষ নিয়মিত ধ্বংস করে যাচ্ছে জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, তরুন প্রজন্ম জুলাইয়ে অসীম শক্তি দেখিয়েছে। তারাই নতুন বাংলাদেশ গড়ে তোলার স্বপ্ন দেখিয়েছে। তাই তরুণদের জলবায়ু পরিবর্তন মোকাবেলায় এগিয়ে আসতে হবে।

অনুষ্ঠানে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, সরকার এ পর্যন্ত ১১ হাজার চারশত ৫৯ একর বনভূমি, ২০ খাল ও ৪টি নদী দখলমুক্ত করেছে। এছাড়াও সুপারশপগুলো শতভাগ পলিথিনমুক্ত হয়েছে।

অনুষ্ঠানে পরিবেশ ও জীববৈচিত্র রক্ষায় বিশেষ অবদান রাখায় ৩১ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে পুরস্কার দেয়া হয়।

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শ্রীলঙ্কায় সার্কের সিভিওদের সভা শুরু
শ্রীলঙ্কায় সার্কের সিভিওদের সভা শুরু
এসএসএফের পিস্তল দিয়ে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী
এসএসএফের পিস্তল দিয়ে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশি সমর্থকদের নিয়ে বিশেষ ভ্লগ বানাবে আর্জেন্টিনা
বাংলাদেশি সমর্থকদের নিয়ে বিশেষ ভ্লগ বানাবে আর্জেন্টিনা