• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের সেমিনার অনুষ্ঠিত

   ২৬ জুন ২০২৫, ০৪:০০ পি.এম.
সেমিনার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুল-আওয়াল

পাবনা প্রতিনিধি:

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলিজ অনুষদের সকল বিভাগের শিক্ষকদের জন্য Road to BAETE Accredition শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৬ জুন) সকালে ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল ভার্চুয়াল ক্লাস রুমে প্রধান অতিথি হিসেবে সেমিনার উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুল-আওয়াল।

বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম। রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. শামীম আহসান।

উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুল-আওয়াল বলেন, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বড় সম্পদ হলো এখানকার বেশিরভাগ শিক্ষক তরুণ। যারা আধুনিক প্রযুক্তির বিষয়ে দক্ষ। আধুনিক প্রযুক্তির উপকরণ সম্পর্কে সবচেয়ে বেশি তাঁরা জানে। তরুণদের কাজ করার সুযোগ ও সক্ষমতা বেশি। তাঁরা এই বিশ্ববিদ্যালয়কে দ্রুত আন্তর্জাতিক মানের শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত করতে পারবে। তাদের লক্ষ্য হওয়া উচিত বিশ্ব র‌্যাঙ্কিং এ নিজেদের প্রতিষ্ঠানকে অন্তর্ভূক্ত করা।

উপাচার্য বলেন, সামনে আগানোর জন্য, সঠিকভাবে কাজ করার জন্য অনেক সীমাবদ্ধতা মধ্যেও প্রশাসনের পক্ষ থেকে সকল ধরনের সুযোগ-সুবিধা বাড়ানো হচ্ছে। আগামীতে এই প্রচেষ্টা অব্যাহত থাকবে।

উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম বলেন, বিশ্ববিদ্যালয়ের কাজই হলো সীমাবদ্ধতাকে অর্জন করে সামনের দিকে এগিয়ে যাওয়া। সব সময় র‌্যাঙ্কিং দিয়ে মান অর্জিত না হলেও আমাদের লক্ষ্য হওয়া উচিত বিশ্ব র‌্যাঙ্কিংয়ে নিজেদের প্রতিষ্ঠানকে অন্তর্ভূক্ত করা। এজন্য শিক্ষকদের ভূমিকা সবচেয়ে বেশি। তাদের এগিয়ে আসতে হবে, বেশি গবেষণা করতে হবে, নিজেদেরকে দক্ষ করতে হবে। শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষাদান করতে হবে।

ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের পরিচালক অধ্যাপক ড. মো. শামীম রেজার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন, ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি অনুষদের ডিন অধ্যাপক ড. শেখ রাসেল আল আহম্মেদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন আই কিউ এসি’র অতিরিক্ত পরিচালক মো. আশফাকুর রহমান।

ভিওডি বাংলা/এম এস রহমান/এম 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রকৌশল শিক্ষায় নৈতিকতা ও দক্ষতার সমন্বয় জরুরি: ইউজিসি চেয়ারম্যান
প্রকৌশল শিক্ষায় নৈতিকতা ও দক্ষতার সমন্বয় জরুরি: ইউজিসি চেয়ারম্যান
কুবিতে আর্জেন্টিনা সমর্থকদের আনন্দ মিছিল ও উল্লাস
কুবিতে আর্জেন্টিনা সমর্থকদের আনন্দ মিছিল ও উল্লাস
স্টাডি ট্যুরে অস্ট্রেলিয়া যাচ্ছেন রাবি উপাচার্য
স্টাডি ট্যুরে অস্ট্রেলিয়া যাচ্ছেন রাবি উপাচার্য