• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

মানসিক স্বাস্থ্য সমস্যায় ভুগছে জুলাই আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীরা

   ২৮ জুন ২০২৫, ০৪:২২ পি.এম.
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

জুলাই-আগস্ট ২০২৪ সালের ছাত্র আন্দোলনের পর বড় একটি অংশের শিক্ষার্থীদের মধ্যে মারাত্মক মানসিক স্বাস্থ্য সমস্যা দেখা দিয়েছে।

সম্প্রতি জুলাই অভ্যুত্থান পরবর্তী স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য সমস্যা নিয়ে 'সেন্টার ফর সাইকোলজিক্যাল হেলথ'র গবেষক সাদিয়া শারমিন ও 'সেন্টার ফর রিসার্চ ইন মাল্টিডিসিপ্লিন- সিআরএম' এর প্রধান গবেষক মাহাদী-উল-মোর্শেদের "Addressing psychological problems among undergraduate and post-graduate students after July-August movement in Bangladesh" শীর্ষক গবেষণায় এ তথ্য উঠে এসেছে।

গবেষণায় অংশ নিয়েছেন ঢাকা, রাজশাহী, রংপুর ও সিলেট অঞ্চলের ৩৭৫ জন শিক্ষার্থী, যাঁদের বয়স ২০ থেকে ২৫ বছরের মধ্যে। এদের অধিকাংশই ছিলেন আন্দোলনে সক্রিয় অংশগ্রহণকারী। গবেষণায় উঠে এসেছে, অংশগ্রহণকারী শিক্ষার্থীদের উল্লেখযোগ্য একটি অংশ অ্যাংজাইটি ডিজঅর্ডার (উদ্বেগজনিত সমস্যা), ডিপ্রেশন (হতাশা) এবং পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডারে (PTSD) ভুগছেন।

বিশেষ করে, পুরুষদের চেয়ে নারীরা মানসিক চাপে বেশি ভুগছেন। গবেষণায় দেখা যায়, ৫৭.৫% নারী শিক্ষার্থী PTSD-তে আক্রান্ত, যেখানে পুরুষ শিক্ষার্থীর মধ্যে হার ৪৮.৩১%। হতাশায় ভুগছেন ৩৫.২৫% নারী ও ২১.৬১% পুরুষ শিক্ষার্থী। এছাড়া উচ্চ মাত্রার উদ্বেগে রয়েছেন ৯২.৬৮% নারী এবং ৮৬.৭৩% পুরুষ শিক্ষার্থী।

মানসিক চাপের লক্ষণ যেগুলো শিক্ষার্থীদের মধ্যে বেশি দেখা গেছে: উদ্বেগ ও শ্বাসকষ্ট, ঘুমের ব্যাঘাত, অতিরিক্ত আত্মবিশ্বাসহীনতা, অতীত ঘটনার জন্য নিজেকে দায়ী করা, আত্মহত্যার চিন্তা ইত্যাদি।

এই গবেষণাটি পরিচালনা করেছেন সাদিয়া শারমিন এবং মাহাদী-উল-মোর্শেদ। তাঁরা মনে করেন, মানসিক স্বাস্থ্যের এই অবনতির পেছনে আন্দোলনের সময়কার ভয়, সহিংসতা ও ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা প্রধান কারণ।

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাংলাদেশি সমর্থকদের নিয়ে বিশেষ ভ্লগ বানাবে আর্জেন্টিনা
বাংলাদেশি সমর্থকদের নিয়ে বিশেষ ভ্লগ বানাবে আর্জেন্টিনা
অসহায় রোগীদের জন্য ২০ কোটি টাকা অতিরিক্ত বরাদ্দ
অসহায় রোগীদের জন্য ২০ কোটি টাকা অতিরিক্ত বরাদ্দ
রাজউক-রিহ্যাব উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত
রাজউক-রিহ্যাব উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত