• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
হরমুজ প্রণালি এখন যুদ্ধাঞ্চলে পরিণত হয়েছে: ইরান ডিজিটাল নাম্বার প্লেট নিয়ে কঠোর অভিযানে যাচ্ছে ডিএমপি ইসরায়েলি হামলায় দুই বাংলাদেশি নিহতের ঘটনায় সরকারের নিন্দা কর্মসূচি বাস্তবায়নে স্বচ্ছতা নিশ্চিত করতে হবে নিজেদের জ্বালানি থাকতে বিদেশ থেকে আমদানি নয় শিক্ষার মান সম্পর্কে বিশ্ববিদ্যালয়ের স্পষ্ট ধারণা নেই : শিক্ষামন্ত্রী কিউবায় যে কোনো সময় হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র চাঁদাবাজি বন্ধে সর্বোচ্চ কঠোর হবে আইনশৃঙ্খলা বাহিনী : স্বরাষ্ট্রমন্ত্রী সার্টিফিকেট নির্ভর শিক্ষা ব্যবস্থা থেকে বেরিয়ে আসতে হবে: প্রধানমন্ত্রী ‘মাননীয়’ বলার প্রয়োজন নেই, ঢাবি শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক হারুনকে শোকজ

   ২৮ জুন ২০২৫, ০৬:৪৮ পি.এম.
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির ১ নম্বর যুগ্ম আহ্বায়ক এবং সাবেক কাউন্সিলর হারুনুর রশিদ হারুনকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বিএনপি। শনিবার (২৮ জুন) বিকালে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির দফতর সম্পাদক (যুগ্ম আহবায়ক মর্যাদা) সাইদুর রহমান মিন্টু সই করা ওই নোটিশ গণমাধ্যমেও পাঠানো হয়।

নোটিশে বলা হয়, গত ১৭ জুন ৬/৩ নয়াপল্টন নিবাসী জহিরুল ইসলাম রুমি একটি পত্রে আপনার বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ দায়ের করে একটি অভিযোগ পত্র দিয়েছেন। অভিযোগগুলো হলো- (১) অভিযোগকারীর বাড়ি পূনরায় দখলের চেষ্টা, (২) প্রাণনাশের হুমকি, (৩) অভিযোগকারী ও তার স্ত্রীর নামে বনানী ও যাত্রাবাড়ী থানায় মিথ্যা, হয়রানীমূলক হত্যা ও চাঁদাবাজির মামলা দায়ের করতে অন্যকে প্ররোচিত করা, (৪) আপনি এবং আপনার ভাবি কর্তৃক ভুয়া আইনজীবী, ভুয়া সাংবাদিক দিয়ে বাড়ি দখলের চেষ্টা এবং অনলাইন ও নিউজ মিডিয়াতে মিথ্যা তথ্য প্রচার ইত্যাদি।

নোটিশে আরও বলা হয় ইতিপূর্বে (৫ আগস্ট পরবর্তী সময়) একবার উক্ত ব্যাক্তির অভিযোগের প্রেক্ষিতে মহানগর শীর্ষ নেতৃবৃন্দ কর্তৃক আপনাকে মৌখিকভাবে সতর্ক করার পরেও বিষয়টি অব্যাহত রয়েছে। পুনরায় অভিযোগের প্রেক্ষিতে কেন আপনার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না, এই মর্মে পত্র প্রাপ্তির ৪ (চার) কর্মদিবসের মধ্যে লিখিতভাবে মহানগর কার্যালয়ে জবাব দেয়ার জন্য বিএনপি ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক রফিকুল আলম মজনু ও সদস্য সচিব তানভীর আহমেদ রবিন এর নির্দেশক্রমে আপনাকে অনুরোধ জানানো হলো।

ভিওডি বাংলা/ এমপি


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘জুলাই সনদ’ নিজেদের মতো করে বাস্তবায়নের চেষ্টা করছে সরকার
‘জুলাই সনদ’ নিজেদের মতো করে বাস্তবায়নের চেষ্টা করছে সরকার
১০০ উপজেলা ও পৌরসভায় প্রার্থী ঘোষণা করেছে এনসিপি
১০০ উপজেলা ও পৌরসভায় প্রার্থী ঘোষণা করেছে এনসিপি
জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষের সর্বশেষ আশ্রয়স্থল মা : মির্জা ফখরুল
জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষের সর্বশেষ আশ্রয়স্থল মা : মির্জা ফখরুল