• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

রাবিতে ৯ দফা দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

   ২৯ জুন ২০২৫, ০৫:৩১ পি.এম.
ছবি: সংগৃহীত

রাবি প্রতিনিধি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের পূর্ণাঙ্গ তফসিল ঘোষণা ও পূর্ণাঙ্গ আবাসিকতার রোডম্যাপসহ ৯ দফা দাবিতে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। 

রোববার (২৯জুন) সকালে প্যারিস রোড থেকে বিক্ষোভ মিছিল শুরু করেন তারা। পরে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কর্মসূচিতে অংশ নেন শিক্ষার্থীরা।

শিক্ষার্থীরা 'আপোষ না সংগ্রাম, সংগ্ৰাম, সংগ্ৰাম', 'আমাদের দাবি আমাদের দাবি, মানতে হবে মানতে হবে', 'দালালি না রাজপথ, রাজপথ রাজপথ', 'এক, দুই, তিন, চার হল আমার অধিকার', 'সিন্ডিকেটের কালো হাত, ভেঙে দাও গুড়িয়ে দাও', 'গড়িমাসি চলবে না, চলবে না চলবে না', সহ বিভিন্ন স্লোগানে ক্যাম্পাস প্রকম্পিত করে।

আন্দোলনকারীরা জানান, দীর্ঘদিন ধরেই ৯ দফা দাবি জানিয়ে আসছেন তারা। তবে প্রশাসনের নীরব ভূমিকার কারণে এবার তারা কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হয়েছেন। তাদের দাবিগুলো হলো- পূর্ণাঙ্গ আবাসিকতার রোডম্যাপ ঘোষণা, পরীক্ষায় রোলবিহীন খাতা মূল্যায়ন ও খাতা চ্যালেঞ্জের সুযোগ, ক্যাম্পাসে সপ্তাহে ৭ দিন ২৪ ঘণ্টা নিরাপত্তা ব্যবস্থা, মেডিকেল সেন্টারকে ৫০ শয্যার পূর্ণাঙ্গ মেডিকেলে উন্নীতকরণ, প্রশাসনিক সব কার্যক্রম ডিজিটাল ও অনলাইনভিত্তিক করা, হল ডাইনিংয়ে মানসম্মত খাবারের জন্য পর্যাপ্ত ভর্তুকি, কেন্দ্রীয় গ্রন্থাগারের অবকাঠামোগত ও প্রযুক্তিগত সংস্কার, পূর্ণাঙ্গ টিএসসিসি কার্যকর, রাকসুর পূর্ণাঙ্গ তফসিল দ্রুত ঘোষণা।

সমাবেশে সাবেক সমন্বয়ক সালাউদ্দিন আম্মার বলেন, এ ৯ দফা শিক্ষার্থীদের ন্যায্য ও সময়োপযোগী দাবি। এগুলো বাস্তবায়ন করতে শুধু সদিচ্ছা ও প্রশাসনিক উদ্যোগই যথেষ্ট। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সতর্ক করছি দ্রুত দাবি না মানলে আরও কঠোর কর্মসূচি আসবে।

বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের শিক্ষার্থী আরিফুল ইসলাম বলেন, হল আমাদের অধিকার। এখানে আমাদের প্রতিটা দাবিই যৌক্তিক। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব। প্রয়োজনে আরোও কঠোর কর্মসূচি গ্রহণ করব।

উল্লেখ্য, বিক্ষোভ মিছিলে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল ও বিভাগ থেকে প্রায় চার শতাধিক শিক্ষার্থী অংশ নেন। যা বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে প্রশাসনিক ভবনের সামনে এসে অবস্থান নেয়। দাবি পূরণ না হওয়া পর্যন্ত অবস্থান চালিয়ে যাবে বলেও ঘোষণা দেন শিক্ষার্থীরা।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রকৌশল শিক্ষায় নৈতিকতা ও দক্ষতার সমন্বয় জরুরি: ইউজিসি চেয়ারম্যান
প্রকৌশল শিক্ষায় নৈতিকতা ও দক্ষতার সমন্বয় জরুরি: ইউজিসি চেয়ারম্যান
কুবিতে আর্জেন্টিনা সমর্থকদের আনন্দ মিছিল ও উল্লাস
কুবিতে আর্জেন্টিনা সমর্থকদের আনন্দ মিছিল ও উল্লাস
স্টাডি ট্যুরে অস্ট্রেলিয়া যাচ্ছেন রাবি উপাচার্য
স্টাডি ট্যুরে অস্ট্রেলিয়া যাচ্ছেন রাবি উপাচার্য