• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

জাকসু নির্বাচনের তফসিল স্থগিত

   ৩০ জুন ২০২৫, ০১:৫৫ পি.এম.
ছবি: সংগৃহীত

জাবি প্রতিনিধি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনের তফসিল স্থগিত করেছে নির্বাচন কমিশন।

রোববার (২৯ জুন) রাত ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের ফেসবুক পেজে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কার্যালয়ের ফেসবুক পেজে পোস্ট করা বিজ্ঞপ্তিতে বলা হয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও জাকসু সভাপতি অধ্যাপক কামরুল আহসানের চিঠির পরিপ্রেক্ষিতে নির্বাচনী তফসিল স্থগিতের সিদ্ধান্ত নেয়া হয়েছে। জাকসু ও হল সংসদগুলোর পুনঃনির্ধারিত নির্বাচনের তারিখ পরে ঘোষণা করা হবে বলেও জানানো হয়।

এর আগে, গেল ১ মে জাকসু নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার মো. মনিরুজ্জামান। সবশেষ গেল ২৬ জুন শিক্ষার্থীদের সাথে সভা শেষে আগামী ১১ সেপ্টেম্বর জাকসু নির্বাচনের নতুন তারিখ ঘোষণা করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য।

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রকৌশল শিক্ষায় নৈতিকতা ও দক্ষতার সমন্বয় জরুরি: ইউজিসি চেয়ারম্যান
প্রকৌশল শিক্ষায় নৈতিকতা ও দক্ষতার সমন্বয় জরুরি: ইউজিসি চেয়ারম্যান
কুবিতে আর্জেন্টিনা সমর্থকদের আনন্দ মিছিল ও উল্লাস
কুবিতে আর্জেন্টিনা সমর্থকদের আনন্দ মিছিল ও উল্লাস
স্টাডি ট্যুরে অস্ট্রেলিয়া যাচ্ছেন রাবি উপাচার্য
স্টাডি ট্যুরে অস্ট্রেলিয়া যাচ্ছেন রাবি উপাচার্য