• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

সুফিয়া কামাল হলে নবীন ছাত্রীদের বরণ করল ছাত্রদল

   ৩০ জুন ২০২৫, ০৩:০৬ পি.এম.
নবীন শিক্ষার্থীদের বরণ করছেন ছাত্রদল নেত্রীবৃন্দ । ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি সুফিয়া কামাল হলে নতুন সংযুক্ত নারী শিক্ষার্থীদের ফুল ও শিক্ষা উপকরণ দিয়ে বরণ করে নিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।

সোমবার (৩০ জুন) উৎসবমুখর পরিবেশে সকালে এই আয়োজন অনুষ্ঠিত হয়।

হলের মূল ফটকে নবাগত শিক্ষার্থীদের হাতে কলম, ফুল ও প্রয়োজনীয় শিক্ষা সামগ্রী তুলে দেন ছাত্রদল নেত্রী তাওহিদা সুলতানা, তাসনিয়া জান্নাত চৌধুরী ও জাকিয়া সুলতানা। এ সময় তাঁরা শিক্ষার্থীদের স্বাগত জানান এবং বিশ্ববিদ্যালয় জীবনে সাফল্যের কামনা করেন।

নবাগত ছাত্রীদের অনেকেই ছাত্রদলের এ আন্তরিক অভ্যর্থনার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তাঁরা বলেন, ‘প্রথম দিনেই এমন সম্মান পেয়ে আমরা অনুপ্রাণিত।’

ছাত্রদলের নারী নেত্রীরা জানান, শিক্ষার্থীদের একাডেমিক জীবন নির্বিঘ্ন রাখতে তাঁরা সবসময় পাশে থাকবেন এবং প্রয়োজন হলে যেকোনো সহায়তা দিতে প্রস্তুত।

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রকৌশল শিক্ষায় নৈতিকতা ও দক্ষতার সমন্বয় জরুরি: ইউজিসি চেয়ারম্যান
প্রকৌশল শিক্ষায় নৈতিকতা ও দক্ষতার সমন্বয় জরুরি: ইউজিসি চেয়ারম্যান
কুবিতে আর্জেন্টিনা সমর্থকদের আনন্দ মিছিল ও উল্লাস
কুবিতে আর্জেন্টিনা সমর্থকদের আনন্দ মিছিল ও উল্লাস
স্টাডি ট্যুরে অস্ট্রেলিয়া যাচ্ছেন রাবি উপাচার্য
স্টাডি ট্যুরে অস্ট্রেলিয়া যাচ্ছেন রাবি উপাচার্য