• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ফ্যাসিবাদীদের বিরুদ্ধে কঠোর প্রতিরোধ গড়ে তুলতে হবে : জামায়াত আমির

   ৫ জুলাই ২০২৫, ০১:৪৪ পি.এম.
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান

কুমিল্লা প্রতিনিধি 

আগামী নির্বাচন সুষ্ঠু হতে হবে। জনগণ আর যেন তেন কোনো নির্বাচন চায় না এমনটাই মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।  শনিবার (৫ জুলাই) সকালে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় আয়োজিত একটি পথসভায় তিনি এ কথা বলেন।

জামায়াতের আমির আরও বলেন, আগামীতে যেকোনো ফ্যাসিবাদ নতুন কিংবা পুরাতন বুঝি না, এসবের বিরুদ্ধে কঠোর প্রতিরোধ গড়ে তুলতে হবে।

তিনি আরও বলেন, দেশের বিভিন্ন জায়গায় ইদানীং রাজনীতির নামে চাঁদাবাজি, লুটপাট লক্ষ্য করা যাচ্ছে। সংশ্লিষ্ট দলগুলোকে বলব, সাবধান হোন, নিজেদের সামলান। না হলে জনগণই তাদের সামলাবে।

এর আগে আদর্শ সদর উপজেলার আলেকার চর এলাকায় আরও একটি পথসভায় বক্তব্য রাখেন তিনি।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পিন্টু ততদিন বেঁচে থাকবেন, যতদিন বিএনপি ও বাংলাদেশ বেঁচে থাকবে: আবদুস সালাম
পিন্টু ততদিন বেঁচে থাকবেন, যতদিন বিএনপি ও বাংলাদেশ বেঁচে থাকবে: আবদুস সালাম
সংস্কার নিয়ে সরকার প্রতারণা করছে, সনদ বাস্তবায়নে তাদের বাধ্য করতে হবে
জাতীয় নাগরিক পার্টি সংস্কার নিয়ে সরকার প্রতারণা করছে, সনদ বাস্তবায়নে তাদের বাধ্য করতে হবে
সংসদের প্রথম অধিবেশন ব্যর্থ হয়েছে : নাহিদ ইসলাম
সংসদের প্রথম অধিবেশন ব্যর্থ হয়েছে : নাহিদ ইসলাম