• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo

আন্দোলনের মাঝেই অসুস্থ ‘তেলাপোকার প্রতিষ্ঠাতা’

  আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ:  ২৩ জুলাই ২০২৬, ০৯:৪৭ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ভারতের ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে আন্দোলন চলাকালে অসুস্থ হয়ে পড়েছেন।

বৃহস্পতিবার (২৩ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি নিজেই এ তথ্য জানিয়েছেন। খবর বিবিসির।

এক্সে দেওয়া পোস্টে অভিজিৎ দীপকে জানান, গত কয়েকদিন ধরে তিনি তীব্র জ্বর ও শরীরব্যথায় ভুগছেন। শারীরিক অসুস্থতার কারণে কয়েক ঘণ্টার জন্য বিশ্রামে থাকলেও সন্ধ্যার মধ্যে যন্তর মন্তরের আন্দোলনস্থলে ফিরে আসবেন বলে জানিয়েছেন তিনি।

পোস্টে তিনি লেখেন, "গত কয়েকদিন ধরে আমার প্রচণ্ড জ্বর ও শরীর ব্যথা হচ্ছে। কোনোমতে দিন পার করার জন্য আমি ব্যথানাশক ওষুধ খাচ্ছি।"

তিনি আরও লেখেন, "আজ যন্তর মন্তরে আমার সঙ্গে দেখা না হলে আমি দুঃখিত। আমার কয়েক ঘণ্টা বিশ্রাম নিয়ে সুস্থ হওয়ার প্রয়োজন রয়েছে। আমি সন্ধ্যার মধ্যে প্রতিবাদস্থলে ফিরে আসব।"

অভিজিৎ দীপকেসহ আন্দোলনকারীরা ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।

এদিকে বুধবার রাতে বিক্ষোভকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়। অভিযোগ রয়েছে, পুলিশ আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করে এবং কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে।

তবে পুলিশের দাবি, পার্লামেন্ট স্ট্রিটের দিকে অগ্রসর হওয়া বিক্ষোভকারীদের থামাতে গেলে তাদের লক্ষ্য করে পাথর ও বোতল ছোড়া হয়।

এ ঘটনার পর পুলিশের বিরুদ্ধে অতিরিক্ত বলপ্রয়োগ ও নৃশংসতার অভিযোগ তুলেছেন অভিজিৎ দীপকে। বৃহস্পতিবার সকালে তিনি আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের আচরণের তীব্র সমালোচনা করেন।

ভিওডি বাংলা/এমএস 

 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
পুলিশের গাড়ি আটকে ভাইরাল, কে এই রিয়া আহির
ছবি: সংগৃহীত
বিক্ষোভকারীদের মাদক মামলার হুমকি, মুম্বাই পুলিশকে বরখাস্ত
ছবি: সংগৃহীত
জাতিসংঘের পরবর্তী মহাসচিব হতে লড়াইয়ে ৬ প্রার্থী, এগিয়ে কে?