• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

হাবিপ্রবি সাংবাদিক সমিতির অফিস ভাঙচুর: ছাত্রদলের তদন্ত কমিটি গঠন

   ৫ জুলাই ২০২৫, ০৪:৪১ পি.এম.
ইনসার্টে ছাত্রদলকর্মী শামীম আসরাফী ও ছাত্রদলের লোগো । ছবি : সংগৃহীত

দিনাজপুর প্রতিনিধি

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) সাংবাদিক সমিতির অফিসে হামলা ও ভাঙচুরের অভিযোগে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ।

শনিবার (৫ জুলাই) ছাত্রদলের দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের নির্দেশনায় গঠিত এ কমিটির প্রধান করা হয়েছে ছাত্রদলের কেন্দ্রীয় সহ-সভাপতি জকির উদ্দীন আবিরকে। কমিটির অন্যান্য সদস্যরা হলেন যুগ্ম সাধারণ সম্পাদক মো. রাব্বি হাসান ও সাইদুল ইসলাম।

তদন্ত কমিটিকে আগামী ৬ জুলাইয়ের মধ্যে যথাযথ তদন্ত শেষে কেন্দ্রীয় সংসদ বরাবর লিখিত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

ছাত্রদলের বিজ্ঞপ্তিতে বলা হয়, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার ছাত্রদল কর্মী শামীম আসরাফীর বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত ঘটনার অভিযোগ পাওয়া গেছে। সুষ্ঠু তদন্তের স্বার্থে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে।

গত ৩০ জুন হাবিপ্রবি সাংবাদিক সমিতির অফিসকক্ষে ছাত্রদল কর্মী শামীম আসরাফীর নেতৃত্বে হামলা ও ভাঙচুরের অভিযোগ ওঠে। ঘটনার পর ২ জুলাই দিনাজপুর প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে বিচারের দাবিতে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেয় সাংবাদিক সমিতি।

সংবাদ সম্মেলনে সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক মো. তানভীর হোসাইন লিখিত বক্তব্যে বলেন, আমাদের অফিসে পরিকল্পিতভাবে হামলা ও ভাঙচুর করা হয়েছে। দোষীদের শাস্তি না হলে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।

তদন্ত কমিটির প্রতিবেদন হাতে পাওয়ার পর ছাত্রদল কেন্দ্রীয় সংসদ প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলে জানা গেছে। এ ঘটনায় স্থানীয় সাংবাদিক মহলসহ বিভিন্ন মহলে প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রকৌশল শিক্ষায় নৈতিকতা ও দক্ষতার সমন্বয় জরুরি: ইউজিসি চেয়ারম্যান
প্রকৌশল শিক্ষায় নৈতিকতা ও দক্ষতার সমন্বয় জরুরি: ইউজিসি চেয়ারম্যান
কুবিতে আর্জেন্টিনা সমর্থকদের আনন্দ মিছিল ও উল্লাস
কুবিতে আর্জেন্টিনা সমর্থকদের আনন্দ মিছিল ও উল্লাস
স্টাডি ট্যুরে অস্ট্রেলিয়া যাচ্ছেন রাবি উপাচার্য
স্টাডি ট্যুরে অস্ট্রেলিয়া যাচ্ছেন রাবি উপাচার্য