• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

রাজনৈতিক দলগুলোতে ঐক্য নেই, আদর্শও নেই: বদিউল আলম

   ৫ জুলাই ২০২৫, ০৫:১৩ পি.এম.
ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জ প্রতিনিধি

রাজনৈতিক দলগুলো কাঁধে কাঁধ মিলিয়ে ঐকমত্যে আসতে পারলে শেখ হাসিনার বিতাড়িত হওয়ার পরে যে সম্ভাবনার দ্বার উন্মোচন হয়েছে, সেটা বাস্তবে রূপায়ণের সম্ভাবনা দেখা দিত এই মন্তব্য করেছেন নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ও সুশাসনের জন্য নাগরিক (সুজন)-এর সম্পাদক ড. বদিউল আলম মজুমদার।

তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর ন্যূনতম ঐকমত্য নেই। অনেক রাজনৈতিক দল আদর্শের ধারে-কাছেও নেই। 

শনিবার (৫ জুলাই) সকালে নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ায় একটি কনভেনশন সেন্টারে সুজন নারায়ণগঞ্জ জেলা শাখার আয়োজনে 'সচেতন, সংগঠিত ও সোচ্চার জনগোষ্ঠীই গণতন্ত্রের রক্ষাকবচ' শীর্ষক জাতীয় সনদ ও নাগরিক প্রত্যাশা শীর্ষক নাগরিক সংলাপে এসব কথা বলেন তিনি।
 
বদিউল আলম মজুমদার বলেন, রাজনৈতিক দলগুলো কতগুলো মৌলিক বিষয়ে একমত হয়ে জাতীয় সনদ প্রণয়ন করে সেটিতে স্বাক্ষর করা হলে তার ভিত্তিতে অদূর ভবিষ্যতে নির্বাচন হয়ে যে সরকার আসবে তাতে স্বৈরাচারের পুনরায় প্রবর্তন ঠেকানো যাবে। এখন সবচেয়ে সম্ভাবনার দ্বার খুলেছে এক সাগর রক্তের বিনিময়ে। 

অনুষ্ঠানে বক্তব্য দেন সুজন কেন্দ্রীয় যুগ্ম সমন্বয়কারী দিলীপ কুমার সরকার, জমির উদ্দিন সরকার, সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিউর রাব্বি, সুজনের নারায়ণগঞ্জ জেলা সভাপতি ধীমান সাহা জুয়েলসহ অনেকে।

ভিওডি বাংলা/ এমএইচপি

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শ্রীলঙ্কায় সার্কের সিভিওদের সভা শুরু
শ্রীলঙ্কায় সার্কের সিভিওদের সভা শুরু
এসএসএফের পিস্তল দিয়ে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী
এসএসএফের পিস্তল দিয়ে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশি সমর্থকদের নিয়ে বিশেষ ভ্লগ বানাবে আর্জেন্টিনা
বাংলাদেশি সমর্থকদের নিয়ে বিশেষ ভ্লগ বানাবে আর্জেন্টিনা