• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

‘হায় হোসাইন’ ধ্বনিতে মুখর তাজিয়া মিছিল

   ৬ জুলাই ২০২৫, ০১:২৯ পি.এম.
রাজধানীতে তাজিয়া মিছিল। ছবি : সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

পবিত্র আশুরা উপলক্ষে রাজধানীর বিভিন্ন এলাকায় তাজিয়া মিছিল করেছে শিয়া সম্প্রদায়ের মানুষ। কারবালার প্রান্তরের হৃদয়বিদারক ঘটনার স্মরণে আয়োজিত এসব মিছিলে প্রতীকীভাবে তুলে ধরা হয়েছে ইমাম হোসাইনের আত্মত্যাগ, ইয়াজিদের বর্বরতা আর অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ।

রোববার (৬ জুলাই) সকালে মোহাম্মদপুরের শিয়া মসজিদ থেকে বের হওয়া তাজিয়া মিছিল ফার্মগেটে গিয়ে শেষ হয়। সকাল থেকে শুরু হওয়া এই শোক মিছিলে অংশ নেন শিয়া সম্প্রদায়ের নানা বয়সী মানুষ। কালো পোশাকে, ‘হায় হোসাইন’ ধ্বনিতে, বুক চাপড়ানোতে মুখর হয়ে ওঠে মিছিলের পুরো পথ।

পরে রাজধানীর অন্যান্য এলাকাতেও আয়োজিত হয় তাজিয়া মিছিল। অংশগ্রহণকারীরা জানালেন, আশুরা শুধু শোকের নয়, এটি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের প্রতীকও। কারবালার ঘটনার মধ্য দিয়ে ইমাম হোসাইন দেখিয়ে গেছেন সত্য ও ন্যায়ের পথে অবিচল থাকার শিক্ষা। সেই আদর্শই আজও আলো দেখায়।

শিয়া সম্প্রদায়ের মতে, ইমাম হোসাইন শুধু মুসলিম নয়, মানবতার পক্ষে অন্যায়ের বিরুদ্ধে আত্মত্যাগের প্রতীক। আশুরা উপলক্ষে তারা সব মুসলিমদের ভ্রাতৃত্ব ও সহমর্মিতার বন্ধনে আবদ্ধ হওয়ার আহ্বান জানান।

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শ্রীলঙ্কায় সার্কের সিভিওদের সভা শুরু
শ্রীলঙ্কায় সার্কের সিভিওদের সভা শুরু
এসএসএফের পিস্তল দিয়ে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী
এসএসএফের পিস্তল দিয়ে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশি সমর্থকদের নিয়ে বিশেষ ভ্লগ বানাবে আর্জেন্টিনা
বাংলাদেশি সমর্থকদের নিয়ে বিশেষ ভ্লগ বানাবে আর্জেন্টিনা