• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল

তাসনিম জারার হাফ প্যান্ট পরা ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল

   ৬ জুলাই ২০২৫, ০২:৪৩ পি.এম.
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা

নিজস্ব প্রতিবেদক

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারার এক ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ঘুরে বেড়াচ্ছে । ছবি দেখা যাচ্ছে, ডা. তাসনিম জারা হাফ প্যান্ট পরে আছেন।

ডা. তাসনিম জারার হাফ প্যান্ট পরা ছবিটি আসল নয়। প্রকৃতপক্ষে, এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির সহায়তার তৈরি করা হয়েছে। তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে উঠে আসে এ তথ্য।

সংস্থাটির অনুসন্ধানে জানা যায়, ডা. তাসনিম জারার হাফ প্যান্ট পরিহিত ভাইরাল ছবিটি আসল নয়। বরং, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে তার ফুল প্যান্ট পরা একটি ছবি সম্পাদনা করে এই ছবি তৈরি করা হয়েছে।

ভাইরাল ছবিটি পর্যালোচনা করে দেখা যায়, ‘Fariha Nishat’ নামের একটি ফেসবুক প্রোফাইলে থেকে ৩ জুলাই প্রকাশিত পোস্টটি সন্ধান পাওয়া যায়। এ বিষয়ে ফারিহা নিশাত জানান, তাসনিম জারার সঙ্গে তার তোলা একটি ছবি বিকৃত করে সামাজিক মাধ্যমে ভুয়া প্রচারণা চালানো হচ্ছে। পোস্টটিতে ভাইরাল ছবির পাশাপাশি মূল ছবিটিও যুক্ত করা হয়, যেখানে দুজনকে ফুল প্যান্ট পরিহিত অবস্থায় দেখা যায়।

পরে ফারিহা নিশাতের ফেসবুক অ্যাকাউন্ট ঘুরে গত ৮ ডিসেম্বর প্রকাশিত মূল ছবিটি খুঁজে পাওয়া যায়। ছবি দুটির বিশ্লেষণ করে দেখা যায়, ভাইরাল ছবির সঙ্গে মূল ছবির পটভূমি ও অন্যান্য উপাদানে উল্লেখযোগ্য মিল থাকলেও তাসনিম জারা ও ফারিহা নিশাতের পোশাকে অমিল দেখা যায়।


ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছেলের সামনে থেকে মাকে তুলে নিয়ে যাওয়ার ভিডিওটি বানানো
ছেলের সামনে থেকে মাকে তুলে নিয়ে যাওয়ার ভিডিওটি বানানো
সরকারের কাছে যা জানতে চাইলেন পাটওয়ারী
সরকারের কাছে যা জানতে চাইলেন পাটওয়ারী
‘এই বাসাটা আজ ক্লান্ত’—পৈতৃক বাড়ি নিয়ে আবেগঘন আসিফ
‘এই বাসাটা আজ ক্লান্ত’—পৈতৃক বাড়ি নিয়ে আবেগঘন আসিফ