• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo

স্থানীয় নির্বাচন নয়

গণতন্ত্রের জন্য জীবন দিয়েছেন শহীদরা: ডা. জাহিদ


প্রকাশ:  ৬ জুলাই ২০২৫, ০৮:৫৬ পি.এম.
শেয়ার করুন 0
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন। ছবি- সংগৃহীত
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন। ছবি- সংগৃহীত

হিলি প্রতিনিধি

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, আবু সাঈদ, মুগ্ধ বা ওয়াসিমরা রক্ত দিয়েছে বা চৌধুরী আলম অথবা ইলিয়াস আলীরা হারিয়ে গেছে স্থানীয় নির্বাচনের জন্য নয়, দেশের মানুষের গণতন্ত্র ফেরত দেয়ার জন্য। কাজেই সেই রক্তের প্রতি শ্রদ্ধাবোধ থাকতে হবে।

রোববার (৬ জুলাই) বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে বিকেলে হাকিমপুর উপজেলা পরিষদের সভাকক্ষে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ও নেতাকর্মীদের মাঝে চারাগাছ বিতরণকালে তিনি এসব কথা বলেন।

ডা. জাহিদ বলেন, আজ যারা জাতীয় নির্বাচনকে দূরে ঠেলে স্থানীয় নির্বাচনের কথা বলেন, তারা কি চান দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও অবনতি হোক? গত চারটি টার্ম মানুষ ভোট দিতে পারেনি। জনগণ তাদের অধিকার চায়, ভোটাধিকার চায়, গণতন্ত্র চায়।

তিনি আরও বলেন, ১৭ বছরের সেই আন্দোলনের ফসল, যার পরিণতি ছিল ৫ই আগস্ট। শহীদদের এই জুলাই মাসে দাঁড়িয়ে থেকে অহেতুক অনৈক্য সৃষ্টি করবেন না। ঐক্যবদ্ধ জাতি বাংলাদেশকে ভবিষ্যতের দিকে এগিয়ে নিয়ে যাবে। তাই সকলকে ঐক্যবদ্ধ থেকে কাজ করার আহ্বান জানান তিনি।

ভিওডি বাংলা/ এমপি


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
জামায়াতের নাম থেকে ‘ইসলামী’ শব্দ বাদ দেওয়ার দাবি যুবদল সভাপতির
ছবি: সংগৃহীত
‘তারুণ্যের আকাঙ্ক্ষাকে ধারণ করে দক্ষ জনশক্তি গড়ে তোলা হবে’
ছবি: সংগৃহীত
আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচন হবে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ: মির্জা ফখরুল