• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
দুই শিশুকে গাছে বেঁধে নির্যাতনের অভিযোগ বিদ্যুতের দাম ১৭ থেকে ২১ শতাংশ পর্যন্ত বাড়ানোর প্রস্তাব পশ্চিমবঙ্গের নির্বাচনের প্রভাব বাংলাদেশে পড়বে না ডেমরায় বাসায় ঢুকে অস্ত্রের মুখে ডাকাতি জবির বাসে নবীনদের হেনস্তা করলে কঠোর শাস্তির নির্দেশ শাপলা চত্বরের প্রতিবাদহীনতাই কাল হয়েছিল : আলী হাসান উসামা রাষ্ট্র ও রাজনীতিকে প্রশ্ন করতে পারাটাই হচ্ছে গণমাধ্যমের দক্ষতা : তথ্যমন্ত্রী বেসরকারি বিশ্ববিদ্যালয়কে জঙ্গি কারখানা হতে দেবো না : শিক্ষামন্ত্রী গুলিবিদ্ধ যুবককে ঢাকায় নেয়ার পথে অ্যাম্বুলেন্সেও গুলি মানবাধিকারকর্মীরা জনকল্যাণে নিঃস্বার্থভাবে কাজ করে : আবদুস সালাম

ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে আপত্তি নেই জামায়াতের: নায়েবে আমির

   ৬ জুলাই ২০২৫, ০৯:০৬ পি.এম.
জামায়াতের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। ছবি- সংগৃহীত

জ্যেষ্ঠ প্রতিবেদক

ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কোনো আপত্তি নেই বলে জানিয়েছেন, দলের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।

রোববার (৬ জুলাই) রাজধানীর গুলশানে ফাউন্ডেশন ফর স্ট্র‍্যাটেজিক অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ (এফ এস ডি এস) আয়োজিত জাতীয় নিরাপত্তার স্বার্থে জাতীয় ঐক্য অপরিহার্য শীর্ষক জাতীয় সংলাপে এ কথা বলেন তিনি।

নায়েবে আমির আরও বলেন, নির্বাচিত সরকার দেশের অনেক সমস্যাই দূর করতে পারে। আর সেই লক্ষ্যে পূর্বের ন্যায় কোনো যেনতেন নির্বাচন চায় না জামায়াত।

তিনি বলেন, যেনতেন নির্বাচন চাই না বলতে নির্বাচন চাই না বিষয়টা এমন নয়। এটা নিয়ে ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছে, সন্দেহ তৈরি করা হচ্ছে। আর যেনতেন নির্বাচন যদি কেউ চান, আমরা তাদেরও চাই না। কারণ এমন নির্বাচন যারা করেছিল তাদের আমরা বিতাড়িত করেছি।

এসময় একটি সুন্দর সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য রাজনৈতিক দলগুলোর মধ্যে আলোচনা প্রয়োজন বলে মন্তব্য করেন জামায়াতের নায়েবে আমির।

তিনি বলেন, আমাদের মাঝে মতানৈক্য থাকবেই। আমরা ট্রেডিশনাল পদ্ধতিতে নির্বাচনের বদলে পিআর পদ্ধতিতে নির্বাচন চাই এটা আমাদের দলীয় এজেন্ডা। এর মানে নির্বাচন বানচাল নয়।

সংলাপে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা ছাড়াও নিরাপত্তা বিশ্লেষক ও সুশীল সমাজের প্রতিনিধিরা বক্তব্য রাখেন।

ভিওডি বাংলা/ এমএইচপি

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শাপলা চত্বরের ঘটনা তদন্তে স্বাধীন কমিশন চান জামায়াত আমির
শাপলা চত্বরের ঘটনা তদন্তে স্বাধীন কমিশন চান জামায়াত আমির
ঢাকা উত্তর-দক্ষিণ বিএনপি পুনর্গঠনে আলোচনায় যারা
ঢাকা উত্তর-দক্ষিণ বিএনপি পুনর্গঠনে আলোচনায় যারা
মুসলিমরা মমতাকে ভোট দিয়েছেন, আমার জয় হিন্দুত্ববাদের জয়: শুভেন্দু
মুসলিমরা মমতাকে ভোট দিয়েছেন, আমার জয় হিন্দুত্ববাদের জয়: শুভেন্দু