• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

ক্ষমতায় থাকার ইচ্ছা নেই: উপদেষ্টা সাখাওয়াত

   ৯ জুলাই ২০২৫, ১০:৫১ এ.এম.
উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন। ছবি : সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

‘যদি ক্ষমতায় থাকতে চাইতাম, বহু আগেই থাকতে পারতাম। আমার ক্ষমতায় থাকার কোনো ইচ্ছা নেই’—বলেছেন নৌ পরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন। তিনি জানিয়েছেন, যতটুকু সময় পেয়েছেন, শ্রমিক ও সাধারণ মানুষের জন্য আন্তরিকভাবে কাজ করেছেন।

সম্প্রতি খালেদ মহিউদ্দিনের এক টকশোতে উপদেষ্টাদের মধ্যে কেউ কেউ ক্ষমতায় থাকতে চান—এমন প্রশ্নের উত্তরে সাখাওয়াত হোসেন বলেন, ‘আমি ক্ষমতায় থাকার চিন্তা করি না। শ্রমিকদের ভাগ্য উন্নয়ন এবং মালিকদের দেনা-পাওনা নিশ্চিত করার জন্য যা করার, তা করার চেষ্টা করেছি, যা এর আগে কোনো শ্রমমন্ত্রী করেনি।’

নির্বাচন নিয়ে প্রশ্নে তিনি বলেন, ‘প্রধান উপদেষ্টা বলেছেন— ফেব্রুয়ারিতে হতে পারে। প্রথমে বলেছিলেন—এপ্রিলে। পরে বলেছেন—ফেব্রুয়ারিতে হতে পারে। তার বাইরে বলার কিছু নেই। রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা হয়েছে। আন্তর্জাতিক অঙ্গনেও বিষয়টি চলে গেছে।’

চট্টগ্রাম বন্দর পরিচালনা প্রসঙ্গে তিনি বলেন, ‘কোনো কোম্পানি বন্দর পরিচালনা করছে না। পরিচালনা করবে চিটাগং পোর্ট অথরিটি। অপারেশন করবে নির্দিষ্ট কোম্পানি, পাঁচটি টার্মিনাল নির্দিষ্ট সময়ের জন্য তাদের দেওয়া হবে।’

তিনি জানান, ‘দুবাই পোর্টের সঙ্গে আগের সরকারের একটি সমঝোতা ছিল। সেটি ভঙ্গ করে সৌদি আরবকে দেওয়া হয়েছিল। পরে দুবাই পোর্টের সঙ্গে বিস্তারিত আলোচনা হয়। তারা জানায়, ৮৫টি দেশে তাদের পোর্ট অপারেশন রয়েছে। এই নেটওয়ার্ক জাহাজ চলাচল, লজিস্টিকস ও উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।’

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
এসএসএফের পিস্তল দিয়ে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী
এসএসএফের পিস্তল দিয়ে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশি সমর্থকদের নিয়ে বিশেষ ভ্লগ বানাবে আর্জেন্টিনা
বাংলাদেশি সমর্থকদের নিয়ে বিশেষ ভ্লগ বানাবে আর্জেন্টিনা
অসহায় রোগীদের জন্য ২০ কোটি টাকা অতিরিক্ত বরাদ্দ
অসহায় রোগীদের জন্য ২০ কোটি টাকা অতিরিক্ত বরাদ্দ