• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

কুয়ালালামপুরের উদ্দেশে ঢাকা ছেড়েছেন পররাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক    ৯ জুলাই ২০২৫, ০৩:৫৪ পি.এম.
পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন ছবি সংগৃহীত

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন আসিয়ানের আঞ্চলিক ফোরামে (এআরএফ) পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে অংশ নিতে দুই দিনের সফরে মালয়েশিয়া উদ্দেশ্যে রওনা হয়েছেন ।

বুধবার (৯ জুলাই) দুপুরে কুয়ালালামপুরের উদ্দেশে ঢাকা ছেড়েছেন তিনি। পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য কর্মকর্তা মো. কামরুল ইসলাম ভূঁইয়া এ তথ্য জানিয়েছেন।

কামরুল ইসলাম জানান, আসিয়ানের আঞ্চলিক ফোরামে (এআরএফ) অংশ নিতে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন মালয়েশিয়ার উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন। তিনি আজ দুপুরে রওনা হন। সফর শেষে আগামী ১২ জুলাই তার দেশে ফেরার কথা রয়েছে।

তিনি আসিয়ান আঞ্চলিক ফোরামের (এআরএফ) মন্ত্রী পর্যায়ের বৈঠকে অংশ নিলেও, বৈঠকের ফাঁকে মালয়েশিয়ার সরকারি প্রতিনিধিদের সঙ্গে দ্বিপক্ষীয় আলোচনার সম্ভাবনা রয়েছে। যদি সে ধরনের বৈঠক অনুষ্ঠিত হয়, তাহলে গ্রেপ্তার হওয়া বাংলাদেশিদের প্রসঙ্গটি গুরুত্ব সহকারে আলোচনায় আসতে পারে।

সূত্রগুলো বলছে, পররাষ্ট্র উপদেষ্টার এই সফর শুধু এআরএফ প্রোগ্রামে অংশগ্রহণের জন্য নয়; বরং মালয়েশিয়ায় আটক বাংলাদেশিদের পরিস্থিতি এবং আসন্ন উচ্চ পর্যায়ের সফরকে কেন্দ্র করেও তা কূটনৈতিকভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।


ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
এসএসএফের পিস্তল দিয়ে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী
এসএসএফের পিস্তল দিয়ে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশি সমর্থকদের নিয়ে বিশেষ ভ্লগ বানাবে আর্জেন্টিনা
বাংলাদেশি সমর্থকদের নিয়ে বিশেষ ভ্লগ বানাবে আর্জেন্টিনা
অসহায় রোগীদের জন্য ২০ কোটি টাকা অতিরিক্ত বরাদ্দ
অসহায় রোগীদের জন্য ২০ কোটি টাকা অতিরিক্ত বরাদ্দ