• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
সার্টিফিকেট নির্ভর শিক্ষা ব্যবস্থা থেকে বেরিয়ে আসতে হবে: প্রধানমন্ত্রী ‘মাননীয়’ বলার প্রয়োজন নেই, ঢাবি শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী মেধা লালন করেই চ্যালেঞ্জ মোকাবিলা করতে চায়: প্রধানমন্ত্রী সিন্ডিকেট ও চাঁদাবাজিতেই বাজার অস্থির: জামায়াত আমির ঢাবিতে ইউজিসির কর্মশালা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী সরকারি চাকরিতে আবেদনের বয়স বাড়ল পশ্চিমবঙ্গে বরেণ্য অভিনেতা ও নাট্যনির্দেশক আতাউর রহমান মারা গেছেন শতকোটি টাকা পাচার, সাবেক এমপি মাসুদ কারাগারে গাড়িতে বিআরটিএ নির্ধারিত নিবন্ধন নম্বর প্লেট না পেলে কঠোর ব্যবস্থা

নির্বাচন ঝুলিয়ে দিতে নানা অপতৎপরতা চলছে: সাইফুল হক

   ৯ জুলাই ২০২৫, ০৫:০০ পি.এম.
সংবাদ সম্মেলনে কথা বলছেন সাইফুল হক। ছবি : সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক জননেতা সাইফুল হক বলেছেন, নির্বাচন ঝুলিয়ে দিতে নানা অপতৎপরতা চলছে। জাতীয়  নির্বাচন যত বিলম্বিত হবে দেশের বহুমাত্রিক নিরাপত্তা ঝুঁকিও তত বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে।

বুধবার (৯ জুলাই) সেগুনবাগিচায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সংহতি মিলনায়তনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন অনুষ্ঠানে বোঝাপড়ার সংবাদে রাজনৈতিক দলসহ জনগণের মধ্যে এক ধরনের স্বস্তি দেখা গেছে। সরকারের সাথে রাজনৈতিক দলগুলোর মনস্তাত্ত্বিক দূরত্বও খানিকটা কমেছে বলে ধারণা করা যায়। কিন্তু সরকারের প্রধান উপদেষ্টার সাথে প্রধান নির্বাচন কমিশনারের বৈঠকের পর প্রধান নির্বাচন কমিশনার নির্বাচনের সম্ভাব্য তফসিল নিয়ে কোন কথা বলতে পারেননি। এই পরিস্থিতি কাঙ্ক্ষিত নয়। নির্বাচনের সুনির্দিষ্ট তফসিল  মোটামুটি নির্বাচনের ৬০ দিন আগে ঘোষণা করার বিধান থাকলেও নির্বাচন কমিশনের দিক থেকে মধ্য ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে দেশবাসীকে আশ্বস্ত করা দরকার ছিল। আশা করি নির্বাচন কমিশন এই সম্পর্কে নির্দিষ্টভাবে কথা বলবেন। 

তিনি আরও বলেন, গত একমাসে  জাতীয় নির্বাচন নিয়ে নতুন করে আবার উদ্বেগ তৈরী  হয়েছে। তিনি বলেন,  জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকারের নির্বাচন অনুষ্ঠানের দাবিটাই অবান্তর।  এটা অন্তর্বর্তী সরকারের  দায়িত্বও নয়।গত ষোল বছর দেশের মানুষ নিশ্চয় স্থানীয় সরকারের নির্বাচনের দাবিতে আন্দোলন করেনি। 

 সাইফুল হক বলেন, বাংলাদেশের সমাজ ও রাজনৈতিক দলসমূহে এখনও পর্যন্ত রাজনৈতিক ও মনস্তাত্ত্বিক দিক থেকে এখনও  পি আর কখন পদ্ধতিতে ভোটের জন্য প্রস্তুত হতে পারেনি।এ কারণে এবার  কেবল আমরা সংসদের উচ্চকক্ষ পিআর পদ্ধতিতে নির্বাচন অনুষ্ঠানের দাবি জানিয়ে আসছি। 

সংবাদ সম্মেলনে তিনি জুলাই-আগস্ট ছাত্র-শ্রমিক-জনতার গণঅভ্যুত্থানের বর্ষপূর্তীতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ২১ দিনের কর্মসূচীও ঘোষণা করেন। কর্মসূচী নিম্নরূপ-

১। ১৬ জুলাই ২০২৫ শহীদ আবু সাঈদ,  পার্টির দুই শহীদ বদিউজ্জামাল  ও আবদুল লতিফসহ গণঅভ্যুত্থানের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে রংপুরে তিন শহীদের কবরে শ্রদ্ধা জ্ঞাপনসহ সারাদেশে শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ ও সমাবেশ। 
২। ১৮ জুলাই ২০২৫ ছাত্র শ্রমিক জনতার গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে শহীদ পরিবারসমূহ ও আহতদের  নিয়ে ঢাকার আশুলিয়ায় শ্রমিক গণসমাবেশ।
৩। ২৫ জুলাই ২০২৫ নারায়নগঞ্জে গণঅভ্যুত্থানের শহীদ ও আহতদের পরিবারসহ গণ সমাবেশ।
৪। ২ আগস্ট ২০২৫ সকাল ১০ টায় সেগুনবাগিচায় রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে ‘গণঅভ্যুত্থানের বর্ষপূর্তী - গণআকাংখ্যা বাস্তবায়নের পথ’ শীর্ষক আলোচনা সভা। 
৫। ৫ আগস্ট ২০২৫ গণ -অভ্যুত্থানের আলোকচিত্র প্রদর্শনীসহ অন্যান্য কর্মসূচী।
৬। এছাড়া গণঅভ্যুত্থানের বর্ষপূর্তীতে  পার্টির পোস্টার ও "ডাক দিয়ে যাই" শীর্ষক স্মরণিকা প্রকাশিত হবে।

এইসাথে তিনি গণঅভ্যুত্থানের শহীদ পরিবারসমূহের পুনর্বাসন, আহতদের উপযুক্ত চিকিৎসা এবং তাদের পরিবারসমূহকে প্রয়োজনীয় আর্থিক ও অন্যান্য সহযোগিতা প্রদানের জন্যেও দাবি জানান।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য আকবর খান, মীর মোফাজ্জল হোসেন মোশতাক, সাইফুল ইসলাম, ফিরোজ আলী, কেন্দ্রীয় সংগঠক বাবর চৌধুরী,  জামিরুল রহমান ডালিম প্রমুখ।

ভিওডি বাংলা/ডিআর


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষের সর্বশেষ আশ্রয়স্থল মা : মির্জা ফখরুল
জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষের সর্বশেষ আশ্রয়স্থল মা : মির্জা ফখরুল
বারবার সীমান্তে কেন গুলি করা হবে? প্রশ্ন রিজভীর
বারবার সীমান্তে কেন গুলি করা হবে? প্রশ্ন রিজভীর
জনগণের নিরাপত্তা নিশ্চিতের পর স্বচ্ছ উন্নয়নের পদক্ষেপ নিতে হবে
জামায়াত আমির জনগণের নিরাপত্তা নিশ্চিতের পর স্বচ্ছ উন্নয়নের পদক্ষেপ নিতে হবে