• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo

সন্তান কোলে নিয়ে পরীক্ষা দিয়ে দেশসেরা শামীমা


প্রকাশ:  ১১ জুলাই ২০২৫, ০৩:৫৫ পি.এম.
শেয়ার করুন 0
শামীমা আক্তার
শামীমা আক্তার

এক মাসের কন্যা সন্তান কোলে নিয়ে জাতীয় বিশ্ববিদ্যায়ের অধীনে চলতি বছর অনুষ্ঠিত ডিগ্রি পরীক্ষায় অংশ নিয়েছিলেন শামীমা আক্তার। যেখানে সেরা সাফল্য পেয়েছেন তিনি। বাগমারার হাটগাঙ্গোপাড়া ডিগ্রি কলেজ থেকে পরীক্ষা দিয়ে সারাদেশের মধ্যে প্রথম স্থান অধিকার করেছেন শামীমা।

সম্প্রতি জাতীয় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে চিঠি দিয়ে কলেজ কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করা হয়েছে। 

জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মো. এনামুল করিম বিষয়টি নিশ্চিত করে জানান, ২০২২ শিক্ষা বর্ষে চলতি বছরে অনুষ্ঠিত ডিগ্রি পরীক্ষায় অংশ নিয়ে শামীমা আক্তার সর্বোচ্চ নম্বর ও সর্বোচ্চ জিপিএ অর্জনসহ পরীক্ষার সার্বিক ফলাফলে দেশসেরা নির্বাচিত হয়েছে। 

শামীমা আক্তার আব্দুর রাজ্জাকের স্ত্রী এবং বাইগাছা গ্রামের সাহাদুল ইসলাম ও হাজেরা বিবির প্রথম সন্তান।  এর আগেও বাইগাছা উচ্চ বিদ্যালয় থেকে অষ্টম শ্রেণিতে ট্যালেন্টপুলে বৃত্তি এবং এসএসসিতে গোল্ডেন প্লাস অর্জন করেন তিনি। 

ভবিষ্যতে ম্যাজিস্ট্রেট হতে ইচ্ছুক শামীমা। স্বামীর সংসারে থেকেও নিজের অদম্য ইচ্ছাশক্তি ও মনোবল তার এই সাফল্যের মূল চাবিকাঠি বলে জানান তিনি।

এদিকে শামীমা আক্তার হাটগাঙ্গোপাড়া ডিগ্রি কলেজ থেকে ডিগ্রি পরীক্ষায় বাংলাদেশের মধ্যে প্রথম স্থান অর্জন করায় বৃহস্পতিবার কলেজের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে সংবর্ধনা দেওয়া হয়েছে। 


ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফরিদপুরে অগ্রণী ব্যাংকের প্রধান শাখায় চুরির চেষ্টা ব্যর্থ করে এক ব্যক্তিকে আটক করেন আনসার সদস্যরা। ছবি: সংগৃহীত
অগ্রণী ব্যাংকে চুরির চেষ্টা ব্যর্থ, আনসারের অভিযানে আটক ১
নরসিংদীর বেলাবোয় মাটির ২০ ফুট গভীর থেকে শ্রমিককে জীবিত উদ্ধার করে ফায়ার সার্ভিস। ছবি: ভিওডি বাংলা
২০ ফুট গভীরে মাটিচাপা শ্রমিক, ৯৯৯-এ ফোনে জীবিত উদ্ধার
মুন্সিগঞ্জের সরকারি হরগঙ্গা কলেজে লিফটে আটকে পড়া মা ও শিশুকে উদ্ধার করে ফায়ার সার্ভিস। ছবি: ভিওডি বাংলা
৯৯৯-এ ফোন, লিফটে আটকা মা-মেয়েকে উদ্ধার