• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পিজিআরের নিরাপত্তা কৌশলে জনগণ যেন বিচ্ছিন্ন বোধ না করে: প্রধানমন্ত্রী কার্বন ক্রেডিট ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে অভিজ্ঞ নেতাদের ভূমিকা গুরুত্বপূর্ণ: আবদুস সালাম পোল্যান্ড সীমান্তে ৯ বাংলাদেশিসহ ৫৪ অভিবাসী আটক সরকারি অনুষ্ঠানের ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষেধ জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট প্রকাশ খামেনির জানাজা সম্পন্ন, অংশ নিয়েছেন ৩ ছেলে চলতি সপ্তাহেই পাকিস্তানে আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র-ইরান ভেনেজুয়েলায় ভূমিকম্প: ক্ষতিগ্রস্তদের পাশে থাকবেন মেসি ভূমিকম্পের পর ৯৪২ আফটারশক, ভেনেজুয়েলায় নিহত বেড়ে ২৯৫৪

মায়ের জন্যই আমি ‘পূর্ণিমা’

   ১১ জুলাই ২০২৫, ০৫:৩৮ পি.এম.
অভিনেত্রী পূর্ণিমা
অভিনেত্রী পূর্ণিমা

‘এ জীবন তোমার আমার’ সিনেমা দিয়ে  ১৯৯৮ সালে ঢালিউডে যাত্রা শুরু করেছিলেন চিত্রনায়িকা পূর্ণিমা। আজ ১১ জুলাই তার জন্মদিন। চট্টগ্রামের ফটিকছড়িতে জন্ম নেওয়া পূর্ণিমা মাত্র ১৫ বছর বয়সে চলচ্চিত্রে পা রাখেন। তখন স্কুলও শেষ হয়নি তার; অভিনয়ে আসেন মায়ের উৎসাহেই।

প্রথম সিনেমায় রিয়াজের বিপরীতে অভিনয় করেই আলোচনায় আসেন তিনি। এরপর পেরিয়ে গেছে ২৭ বছর। এই দীর্ঘ ক্যারিয়ারে পূর্ণিমা উপহার দিয়েছেন অসংখ্য সিনেমা। সবচেয়ে বেশি জুটি বেঁধেছেন নায়ক রিয়াজের সঙ্গে। পাশাপাশি কাজ করেছেন মান্না, রুবেল, ফেরদৌস, শাকিব খান, আরিফিন শুভ, আমিন খানসহ প্রায় সব জনপ্রিয় নায়কের বিপরীতে।

শুধু বড় পর্দায় নয়, ছোট পর্দায়ও কাজ করেছেন পূর্ণিমা। জাহিদ হাসান পরিচালিত নাটক ‘লাল নীল বেগুনী’তে অভিনয় করে প্রশংসিত হন। উপস্থাপনাতেও পেয়েছেন জনপ্রিয়তা। রিয়্যালিটি শো- এর বিচারকও হয়েছেন, করছেন নিয়মিত বিজ্ঞাপন, মডেলিংও।

২৭ বছরের অভিনয়জীবনে পূর্ণিমার সবচেয়ে সুপারহিট সিনেমা ছিল ভারত-বাংলাদেশ যৌথ প্রযোজনার ‘মনের মাঝে তুমি’ ২০০৩ সালে মুক্তির পর চারদিকে হইচই ফেলে দেন পূর্ণিমা। এই নায়িকাকে সর্বশেষ বড় পর্দায় দেখা গেছে ছটকু আহমেদ পরিচালিত ‘আহারে জীবন’ সিনেমায়। এদিকে মুক্তির অপেক্ষায় আছে নঈম ইমতিয়াজ নেয়ামূল পরিচালিত ‘জ্যাম’ ও ‘গাঙচিল’। এই দুটি সিনেমার কাজ শুরু হয়েছিল পাঁচ বছর আগে, তবে এখনো পুরোপুরি শেষ হয়নি।

ব্যক্তিজীবনে পূর্ণিমার প্রথম বিয়ে হয়েছিল ২০০৭ সালের ৪ নভেম্বর, আহমেদ জামাল ফাহাদের সঙ্গে। ২০১৪ সালে তিনি কন্যাসন্তানের মা হন। এরপর ২০২২ সালে করেন দ্বিতীয় বিয়ে।

এদিকে, জন্মদিন উপলক্ষে বিশেষ কোনো আয়োজন রাখেননি পূর্ণিমা। তবে আর দিনটির প্রথম প্রহর থেকেই সহকর্মী ও অনুরাগীদের শুভেচ্ছা ও ভালোবাসায় সিক্ত হচ্ছেন এই নায়িকা। পরিবার বিশেষ করে মায়ের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে এই নায়িকা বলেন, ‘আমি আজীবন আমার মায়ের কাছে কৃতজ্ঞ থাকব। তিনি তাগিদ না দিলে আমি কখনো অভিনয়ে আসতাম না, পূর্ণিমা হয়ে উঠতাম না।’


ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মোশাররফ করিম
প্রথমবার যে অভিজ্ঞতার মুখোমুখি মোশাররফ করিম
ছবি: সংগৃহীত
শিল্পী সমিতিতে জয়ের পর যে বার্তা শিবা-জয়
চিত্রনায়িকা রিয়ানা পারভিন পলি। ছবি: ভিওডি বাংলা
ভোটে হেরে উত্তেজিত পলি