• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
সংসদে কোনো ঋণখেলাপি নেই: স্বরাষ্ট্রমন্ত্রী শেষ ২৩ মিনিটে ৫ গোল, বসনিয়াকে ৪-১ গোলে হারাল সুইজারল্যান্ড জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের

গুম-খুনে অংশ না নিলে রোষানলে পড়ত কর্মকর্তারা

   ১২ জুলাই ২০২৫, ০২:৫৬ পি.এম.
ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক

গুমের নির্দেশ অমান্য করায় কিংবা ভুক্তভোগীকে সহায়তা, এমন নানা কারণে অনেক কর্মকর্তাকে সমস্যায় পড়তে হয়েছে বিগত আওয়ামী লীগ সরকারের সময়। সম্প্রতি গুম কমিশনের প্রতিবেদনে উঠে এসেছে এমন তথ্য। প্রতিবেদনে বলা হয়, অনেক কর্মকর্তা নিরূপায় হয়ে বাধ্য হন গুমে অংশ নিতে। ওপর মহলকে খুশি করতে সাজানো জঙ্গি নাটকের তথ্যও পেয়েছে গুম কমিশন। 

ওপর মহলকে খুশি করতে আওয়ামী লীগ আমলে সাজানো হয় বহু জঙ্গি নাটক। এসব করেই পদোন্নতি বাগিয়ে নেন আইনশৃঙ্খলা বাহিনীর অনেক কর্মকর্তা।

অন্যদিকে গুম-খুন সমর্থন না করলেও সর্বোচ্চ মহলের নির্দেশের বাইরেও যেতে পারেননি অনেকে। যারা চেষ্টা করেছেন, পড়েছিলেন রোষানলে। গত দেড় দশকের গুমের ঘটনা নিয়ে কমিশনের দ্বিতীয় অন্তর্বর্তী প্রতিবেদনে উঠে এসেছে বাহিনীর ভেতরে এমন দ্বন্দ্ব, যন্ত্রণা ও মতবিরোধ।

গুমের শিকার ব্যক্তিদের গুলি করে হত্যার পর ক্রসফায়ারে নিহতের দাবি করতো বাহিনী। আলামত নষ্ট করতে নদীতে ফেলা হয় অনেক মরদেহ। গুম বিষয়ক কমিশনের দ্বিতীয় প্রতিবেদনে উঠে এসেছে এসব ভয়াবহ তথ্য।

গুম সংক্রান্ত তদন্ত কমিশনের সদস্য সাজ্জাদ হোসেন বলেন, জুনিয়র কিছু অফিসারদের মধ্যেও কিছু কিছু ক্ষেত্রে বেশ ক্ষোভ ছিল, তারা এটা মেনে নিতে পারছিলেন না। কিন্তু তারা নিরুপায় ছিলেন। তাদেরকে বাধ্য করা হতো। তারা বাধ্য হয়েছেন কারণ তাদের চাকরির ব্যাপার আছে, জীবনের নিরাপত্তা আছে, পারিবারিক নিরাপত্তার বিষয়গুলোও রয়েছে। আমাদের এই রিপোর্টে এগুলো বিস্তারিতভাবে উঠে এসেছে। 

গুম কমিশনের প্রতিবেদনে কুশীলব হিসেবে বিভিন্ন বাহিনী ও সংস্থার ২৭ জনের নাম উঠে এসেছে। অন্যদিকে ওপর মহলের নির্দেশ অমান্য করায় কিংবা ভুক্তভোগীকে সহায়তা করায় অনেক কর্মকর্তাকেও পড়তে হয় সমস্যায়। প্রতিবেদন বলছে, অনেক অফিসার নিরূপায় ছিলেন কারণ তাদেরকে বাধ্য করা হয়।

গুম সংক্রান্ত তদন্ত কমিশনের সদস্য নূর খান বলেন, পুলিশ-র‌্যাব-ডিজিএফআই এদের অনেক কর্মকর্তা, অনেক সদস্যদের বিরুদ্ধে প্রাথমিকভাবে আমরা অভিযোগ পেয়েছি এবং সেগুলো যাচাই-বাচাই পর্যায়ে রয়েছে। কমিশন এখন পর্যন্ত ১ হাজার ৮৫০টি অভিযোগ থেকে ১ হাজার ৩৫০টি অভিযোগ যাচাই বাছাই শেষে এ প্রতিবেদন তৈরি করেছে।

ভিওডি বাংলা/ এমপি

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে স্পেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে স্পেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
শ্রীলঙ্কায় সার্কের সিভিওদের সভা শুরু
শ্রীলঙ্কায় সার্কের সিভিওদের সভা শুরু
এসএসএফের পিস্তল দিয়ে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী
এসএসএফের পিস্তল দিয়ে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী