• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
সার্টিফিকেট নির্ভর শিক্ষা ব্যবস্থা থেকে বেরিয়ে আসতে হবে: প্রধানমন্ত্রী ‘মাননীয়’ বলার প্রয়োজন নেই, ঢাবি শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী মেধা লালন করেই চ্যালেঞ্জ মোকাবিলা করতে চায়: প্রধানমন্ত্রী সিন্ডিকেট ও চাঁদাবাজিতেই বাজার অস্থির: জামায়াত আমির ঢাবিতে ইউজিসির কর্মশালা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী সরকারি চাকরিতে আবেদনের বয়স বাড়ল পশ্চিমবঙ্গে বরেণ্য অভিনেতা ও নাট্যনির্দেশক আতাউর রহমান মারা গেছেন শতকোটি টাকা পাচার, সাবেক এমপি মাসুদ কারাগারে গাড়িতে বিআরটিএ নির্ধারিত নিবন্ধন নম্বর প্লেট না পেলে কঠোর ব্যবস্থা

রাজাপুরে বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন উপলক্ষে আলোচনা সভা

   ১২ জুলাই ২০২৫, ০৬:১৬ পি.এম.

ঝালকাঠি প্রতিনিধি

ঝালকাঠির রাজাপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে। শনিবার (১২ জুলাই) বিকেলে রাজাপুর উপজেলা অডিটোরিয়ামে উপজেলা বিএনপির আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন রাজাপুর উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট তালুকদার আবুল কালাম আজাদ।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল। অনুষ্ঠানের উদ্বোধক ও প্রধান বক্তা ছিলেন বিএনপির কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক মাহবুবুল হক নান্নু।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা ও উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। বক্তারা বিএনপিকে আগামী দিনে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার প্রধান শক্তি হিসেবে গড়ে তুলতে সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রমকে বেগবান করার আহ্বান জানান।

সভা শেষে সদস্য ফর্ম বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

ভিওডি বাংলা/ এমএইচ


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঈদে বিক্রির জন্য আনা জুতা পুড়ল আগুনে
ঈদে বিক্রির জন্য আনা জুতা পুড়ল আগুনে
রাজৈরের বিভিন্ন দোকানে অভিযান
রাজৈরের বিভিন্ন দোকানে অভিযান
কুড়িগ্রামের কচাকাটাকে উপজেলা করার দাবিতে স্মারকলিপি প্রদান
কুড়িগ্রামের কচাকাটাকে উপজেলা করার দাবিতে স্মারকলিপি প্রদান