• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
বাংলাদেশে বিনিয়োগে বিদেশিদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান দিল্লিতে বিক্ষোভ অব্যাহত, বন্ধ ১৬ মেট্রো স্টেশন দুপুরের মধ্যে ১০ জেলায় ঝড়-বৃষ্টির আশঙ্কা দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৪৬ বিলিয়ন ডলার জামায়াতের নাম থেকে ‘ইসলামী’ শব্দ বাদ দেওয়ার দাবি যুবদল সভাপতির সড়ক নিরাপত্তায় জবাবদিহিতা ও সমন্বিত বাস্তবায়নের আহ্বান বাংলাদেশের আরও ১৭ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর দিচ্ছে সরকার ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা চালু, নিয়োগ পাবেন ১ লাখ স্বাস্থ্যকর্মী ‘তারুণ্যের আকাঙ্ক্ষাকে ধারণ করে দক্ষ জনশক্তি গড়ে তোলা হবে’ ধানমন্ডি রবীন্দ্র সরোবরে ইজারাবহির্ভূত দোকান উচ্ছেদ

শাপলা ছাড়া আমাদের কোনো অপশন নেই : নাসীরুদ্দীন পাটওয়ারী

  নিজস্ব প্রতিবেদক
প্রকাশ:  ১৩ জুলাই ২০২৫, ০২:২৭ পি.এম.
শেয়ার করুন 0
নাসীরুদ্দীন পাটওয়ারী
নাসীরুদ্দীন পাটওয়ারী

এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুউদ্দিন পাটোয়ারী বলেছেন, প্রতীক হিসেবে ‘শাপলা’ ছাড়া আমাদের কোনো অপশন নেই। শাপলা না পেলে আইনি এবং রাজনৈতিকভাবে লড়াই করা হবে।

রোববার (১৩ জুলাই) বেলা ১১টায় প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে এনসিপির প্রতিনিধি দলের বৈঠকের পর তিনি এ মন্তব্য করেন। বেলা ১১টার দিকে এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ এবং উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমসহ পাঁচ সদস্যর প্রতিনিধি দল ইসির সঙ্গে বৈঠকে বসে।

নাসীরুউদ্দিন বলেন, ইসি পুনর্গঠন বিষয়ে ‘প্ল্যান বি’ নেই। নির্বাচনের আগে ইসি পুনর্গঠন করতে হবে। স্ট্রেট ফরওয়ার্ড এবং ইসি যেভাবে পুনর্গঠিত হয়েছিল, সে আইনটারও পরিবর্তন করতে হবে। ইসি পুনর্গঠন করবে অনেকে তাদের ব্যক্তি জায়গা থেকে দলীয় মুখপাত্র হিসেবে কাজ করছেন। এছাড়া আমাদের শাপলার কোনো বিকল্প অপশন নেই। কারণ লিগাল ওয়েতে আমরা দেখেছি আইনগতভাবে পেতে আমাদের কোনো বাধা নেই। যদি বাধা দেওয়া হয়, সেটা আমরা রাজনৈতিকভাবে লড়াই করবো। 

প্রসঙ্গত, দলের প্রতীক হিসেবে নির্বাচন কমিশনের কাছে শাপলা চেয়ে আসছে এনসিপি। যদিও গত সপ্তাহে শাপলাকে বাদ দিয়ে ১১৫টি প্রতীক নিজেদের তফসিলে সংরক্ষণের সিদ্ধান্ত নেয় ইসি। যা ওইদিনই আইন মন্ত্রণালয়ে ভেটিংয়ের জন্য পাঠায়। ইসির সিদ্ধান্তের সমালোচনা করে এনসিপি।

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান স্মরণে ছাত্রদলের দোয়া ও মিলাদ আজ
ছবি: ভিওডি বাংলা
শরিকদের বার্তা জাতীয় সরকার চাই, একলা চললে দায় নেব না
ছবি: সংগৃহীত
গাজী নজরুলকে নিয়ে ভিডিও ভাইরাল, ব্যবস্থা নেবে জামায়াত