• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল

শেখ হাসিনার ‘সহযোগী’ শিক্ষকদের বিচার দাবি সাদা দলের

   ১৩ জুলাই ২০২৫, ০২:৩১ পি.এম.
ঢাকা বিশ্ববিদ্যালয় সাদা দলের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষকের বিচার দাবিতে রোববার (১৩ জুলাই) অপরাজেয় বাংলার পাদদেশে মানববন্ধন করেছে বিএনপি-সমর্থিত শিক্ষক সংগঠন ‘সাদা দল’।

সংগঠনের আহ্বায়ক অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান বলেন, খুনি হাসিনার নির্দেশে জুলাইয়ে শিক্ষার্থীদের ওপর গুলি চালানো হয়েছে। সেই গণহত্যায় যেসব শিক্ষক তাকে উৎসাহ দিয়েছেন, তাদের বিচার চাই।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, ৩ আগস্ট গণভবনে গিয়ে কিছু বুদ্ধিজীবী শেখ হাসিনাকে ‘গুলি চালাতে’ উদ্বুদ্ধ করেন। এদের বিরুদ্ধে প্রমাণসহ তথ্য থাকলেও এখনও কোনো পদক্ষেপ নেয়নি কর্তৃপক্ষ।

কলা অনুষদের ডিন অধ্যাপক ছিদ্দিকুর রহমান খান বলেন, জাতিসংঘ ও বিবিসির প্রতিবেদন বলছে—এই হামলার নির্দেশদাতা শেখ হাসিনা নিজেই।

সাদা দলের যুগ্ম আহ্বায়ক মো. আবুল কালাম সরকার বলেন, শেখ হাসিনা ও তার সহযোগীদের বিচারই হবে বাংলাদেশের সবচেয়ে বড় সংস্কার।

তারা দাবি করেন, ফ্যাসিবাদী চরিত্রের প্রাতিষ্ঠানিক রূপ দিতে যারা ভূমিকা রেখেছেন, বিশেষ করে ঢাবির কিছু শিক্ষক—তাদেরও বিচারের আওতায় আনতে হবে।

সাদা দলের পক্ষ থেকে জানানো হয়, শিক্ষার্থীদের বয়কট তালিকায় থাকা ৭৮ জন শিক্ষকের নাম রয়েছে, যাদের অনেকে ‘সাধারণ শিক্ষক’ সেজে নতুন প্ল্যাটফর্ম গড়ার চেষ্টা করছেন।

মানববন্ধনে ঢাবির বিভিন্ন অনুষদ ও বিভাগের শতাধিক শিক্ষক উপস্থিত ছিলেন। বক্তারা দ্রুত বিচারের দাবি জানিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও রাষ্ট্রের প্রতি কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রকৌশল শিক্ষায় নৈতিকতা ও দক্ষতার সমন্বয় জরুরি: ইউজিসি চেয়ারম্যান
প্রকৌশল শিক্ষায় নৈতিকতা ও দক্ষতার সমন্বয় জরুরি: ইউজিসি চেয়ারম্যান
কুবিতে আর্জেন্টিনা সমর্থকদের আনন্দ মিছিল ও উল্লাস
কুবিতে আর্জেন্টিনা সমর্থকদের আনন্দ মিছিল ও উল্লাস
স্টাডি ট্যুরে অস্ট্রেলিয়া যাচ্ছেন রাবি উপাচার্য
স্টাডি ট্যুরে অস্ট্রেলিয়া যাচ্ছেন রাবি উপাচার্য